মো:সুলতান মাহমুদ, স্টাফ রিপোর্টার
৬ এপ্রিল ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিতে জরিমানা

শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল (নমুনা) ওষুধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা অবৈধ ওষুধগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়, যা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

রোববার দুপুরে অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম। জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে পরিচালিত এ বিশেষ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অভিযান চলাকালে জৈনা বাজারের বিভিন্ন ফার্মেসিতে তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট বিধিমালায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে মা-বাবা মেডিক্যাল হল-কে ১৫ হাজার টাকা, কাশফি মেডিসিন কর্নার-কে ১০ হাজার টাকা এবং জোবেদা মেডিকেল হল-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওষুধ কোম্পানিগুলো চিকিৎসকদের জন্য বিনামূল্যে যেসব স্যাম্পল ওষুধ সরবরাহ করে, সেগুলো বিক্রি করা সম্পূর্ণ বেআইনি। অথচ কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় এসব ওষুধ সাধারণ মানুষের কাছে বিক্রি করে থাকে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ, যা গুরুতর শারীরিক ক্ষতির কারণ হতে পারে।

আরো পড়ুন...  যশোরে ৬ আসনের ফল: ৫টিতে জামায়াত, ১টিতে বিএনপি

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম অভিযানের বিষয়ে সাংবাদিকদের জানান, “জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। প্রথমবার হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্কতামূলকভাবে তুলনামূলক কম জরিমানা করা হয়েছে। তবে ভবিষ্যতে একই ধরনের অপরাধ পুনরায় সংঘটিত হলে অর্থদণ্ডের পাশাপাশি কঠোর আইনগত ব্যবস্থা, এমনকি কারাদণ্ডও প্রদান করা হবে।”

তিনি আরও বলেন, ভোক্তাদের নিরাপদ ও কার্যকর ওষুধ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে বাজার তদারকি জোরদার করা হয়েছে এবং অনিয়মকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

অভিযান চলাকালে জব্দ করা সকল মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়, যাতে সেগুলো পুনরায় বাজারে ফিরে আসতে না পারে। স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং নিয়মিত এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে বাজারে ভেজাল ও অনিরাপদ ওষুধের বিস্তার রোধ করা সম্ভব হবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০