শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি:
৮ এপ্রিল ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

বাগেরহাটের মোরেলগঞ্জে জাল শিক্ষাগত সনদ ব্যবহার করে প্রশিক্ষণের পরীক্ষায় অংশ নিতে গিয়ে তিন নারী পরীক্ষার্থী এবং সনদ তৈরির সঙ্গে জড়িত এক কম্পিউটার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজনকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পলি আক্তার, লাকী আক্তার, ফারজানা আক্তার এবং কম্পিউটারে জাল সনদ তৈরির অভিযোগে শফিকুল ইসলাম।

উপজেলা প্রশাসন জানায়, আয়বর্ধক কার্যক্রম (আইজিএ) প্রকল্পের আওতায় প্রশিক্ষণের জন্য আবেদনকারীদের পরীক্ষা নেওয়া হচ্ছিল। পরীক্ষার সময় তিন নারী আবেদনকারীর জমা দেওয়া শিক্ষাগত যোগ্যতার সনদে অসঙ্গতি ধরা পড়ে। পরে যাচাই-বাছাই করে দেখা যায়, সনদগুলো কম্পিউটারে জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট তিন পরীক্ষার্থী এবং সনদ প্রস্তুতকারী কম্পিউটার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে অর্থদণ্ড প্রদান করা হয়।

Facebook Comments Box
আরো পড়ুন...  রাজশাহীতে ২১ ককটেল উদ্ধার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

ঝালকাঠি চত্বর উদ্বোধন

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১০

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১১

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১২

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৩

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৪

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৫

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

১৭

তেল বিক্রিকে কেন্দ্র করে পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

১৮

মোরেলগঞ্জে ছাত্রদল নেতা আলি আজিমকে জড়িয়ে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

১৯

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

২০