চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
১৮ এপ্রিল ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে তিন ভাইয়ের বিরোধে সংঘাত, মামলা-আতঙ্কে পরিবার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বসতবাড়ির সামান্য জমি ও চলাচলের রাস্তা নিয়ে একই পরিবারের তিন ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চরম সংঘাতে রূপ নিয়েছে। হামলা, পাল্টা হামলা ও মামলার জটিলতায় জড়িয়ে পড়েছে তিনটি পরিবার, যা এখন তাদের জীবনকে করে তুলেছে অনিশ্চিত ও আতঙ্কপূর্ণ।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের জুগিরখিল গ্রামের মৃত আলী নোয়াবের তিন ছেলে—আলমগীর হোসেন, নজরুল ইসলাম শামীম ও জাহাঙ্গীর হোসেনের মধ্যে প্রায় ১০ শতক বসতভিটা ও একটি চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে গত ১৩ মার্চ বড় ভাই আলমগীর ও ছোট ভাই শামীমের মধ্যে সংঘর্ষ হয়। এতে দু’জনই গুরুতর আহত হন। আলমগীরের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ক্ষতিগ্রস্তসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম হয় এবং শামীমও মারাত্মক আঘাত পান।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘ চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে গত ৮ এপ্রিল আলমগীর হোসেন তার দুই ভাই ও তাদের স্ত্রীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জাহাঙ্গীর ও শামীমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরে জাহাঙ্গীর জামিনে মুক্ত হলেও শামীম এখনো কারাগারে রয়েছেন।

আরো পড়ুন...  শহীদ মিনারে পুলিশের শ্রদ্ধা

জাহাঙ্গীর হোসেন অভিযোগ করে বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না, তবুও তাকে ও তার স্ত্রীকে মামলায় আসামি করা হয়েছে। তিনি ইতোমধ্যে কারাভোগ করেছেন এবং বর্তমানে চরম মানসিক চাপের মধ্যে দিন কাটাচ্ছেন। সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করা এই পরিবারটি এখন সামাজিকভাবে লজ্জা ও ভয় নিয়ে বেঁচে আছে।

অন্যদিকে আলমগীর হোসেন দাবি করেন, তার ভাইয়েরা পরিকল্পিতভাবে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। তিনি জানান, তার শরীরে এখনো বহু সেলাই রয়েছে এবং ডান হাতে একাধিকবার অস্ত্রোপচার করতে হয়েছে। তিনি এ ঘটনার ন্যায়বিচার দাবি করেন।

পরিবারের মাতা নূরজাহান বেগম বলেন, পারিবারিক এই বিরোধের জন্য তিনি অত্যন্ত কষ্টে আছেন। তিনি চান, তার তিন ছেলে আবারও মিলেমিশে বসবাস করুক। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও সংশ্লিষ্টদের অনীহার কারণে তা সম্ভব হয়নি বলে জানান।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক তারেক উদ্দিন আকাশ জানান, মামলার পর দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

আরো পড়ুন...  সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি, ঝুঁকিতে প্রাণ

স্থানীয়দের মতে, দ্রুত সামাজিক ও আইনি সমাধান না হলে এই পারিবারিক বিরোধ আরও বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০