ইতিহাস প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রলীগকে কাছে টানার কথা কেন বলছে এনসিপি?

সংবাদ সম্মেলনে মো. নাহিদ ইসলাম | ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে মো. নাহিদ ইসলাম | ছবি : সংগৃহীত

সব রাজনৈতিক ধারার কর্মীদের দলে অন্তর্ভুক্ত করতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে অতীতে যে দলের সঙ্গেই সংশ্লিষ্টতা থাকুক না কেন, ফ্যাসিবাদ, দুর্নীতি বা সন্ত্রাসের সঙ্গে জড়িত কেউ দলে জায়গা পাবে না—এমন শর্ত স্পষ্টভাবে জানিয়েছে দলটি।

রোববার (১৯ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ কিংবা ছাত্রলীগ—সাবেক পরিচয় এনসিপির কাছে মুখ্য নয়। তবে যারা ফ্যাসিবাদ, গণহত্যা, চাঁদাবাজি বা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কোনোভাবেই দলে স্থান দেওয়া হবে না।

নাহিদ ইসলাম আরও বলেন, অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও কেউ এনসিপিতে যোগ দিতে পারবেন। তবে দলে যোগ দেওয়ার পর থেকে সবাইকে দলের আদর্শ মেনে দায়িত্বশীল রাজনৈতিক চর্চায় যুক্ত হতে হবে।

তিনি জানান, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এনসিপি কাজ করছে। যারা এই লক্ষ্য বাস্তবায়নে আগ্রহী, তাদের নিয়েই দল এগোতে চায়। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন রাজনৈতিক ধারার সূচনা করাই এনসিপির উদ্দেশ্য বলেও উল্লেখ করেন তিনি।

আরো পড়ুন...  আপাতত সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে

সংবাদ সম্মেলনে তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নতুন কোনো স্বৈরতন্ত্রের উত্থান ঠেকাতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে এবং জনগণের প্রত্যাশিত সংস্কার বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, এতদিন ভিন্ন প্ল্যাটফর্মে থাকলেও একই আদর্শে বিশ্বাসী মানুষ এখন একত্রিত হচ্ছেন। দেশের সব শ্রেণি-পেশার মানুষকে এনসিপিতে যুক্ত হয়ে দলকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০