মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে ঘাম ঝরানো ফসল এখন পানির নিচে: সর্বস্ব হারিয়ে কাঁদছেন হাওরের কৃষক

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওরাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রধান শস্যভাণ্ডার নলুয়ার হাওরের ফসল তলিয়ে যেতে শুরু করেছে। সোমবার রাত থেকে শুরু হওয়া অবিরাম বর্ষণে ফসলের মাঠ জলমগ্ন হয়ে পড়ায় বন্যার আশঙ্কায় দিন কাটাচ্ছেন হাজারো কৃষক। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে মাঠের পর মাঠ পাকা ফসল পানির নিচে দেখে কান্নায় ভেঙে পড়েন অনেক কৃষক।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভুরাখালী গ্রামের কৃষক সুলতান মিয়া এ বছর ২০ কিয়ার (বিঘা) জমিতে চাষাবাদ করেছিলেন। তিনি আক্ষেপ করে বলেন, নাইয়া (শ্রমিক) সংকটের কারণে সময়মতো ধান কাটতে পারিনি। মাত্র ৮ কিয়ার ধান ঘরে তুললেও ১২ কিয়ার জমি এখন পানির নিচে। কষ্টার্জিত ফসল চোখের সামনে নষ্ট হতে দেখে বুক ফেটে যাচ্ছে।

একই করুণ চিত্র দাসনোওয়াগাঁও গ্রামের কৃষক সারদা চরন দাসের। তিনি ১৬ কেদার জমি আবাদ করে মাত্র এক কেদার জমির ফসল তুলতে পেরেছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমি সব হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম। ধারদেনা করে জমি আবাদ করেছিলাম, একমাত্র এই বোরো ফসলের ওপরই আমার পরিবার নির্ভরশীল। এখন সারাবছর কীভাবে চলব?”

আরো পড়ুন...  জগন্নাথপুরে মদীনাতুল খাইরী আল-ইসলামীর উদ্যোগে হামদ-নাত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

অন্যদিকে কৃষক আলাল মিয়া জানান, হাওরে প্রচুর ধান পেকে থাকলেও শ্রমিক সংকটের কারণে কাটা যাচ্ছে না। আবার জলাবদ্ধতার কারণে কম্বাইন্ড হারভেস্টার মেশিনও জমিতে নামানো সম্ভব হচ্ছে না। ফলে অধিকাংশ পাকা ধান এখন নষ্ট হওয়ার উপক্রম।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, জগন্নাথপুরের নলুয়ার হাওর, মইয়া ও পিংলার হাওরসহ ছোট-বড় ১৫টি হাওরে এ বছর ২০ হাজার ৪ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার কাওসার আহমদ বলেন, আমরা নিয়মিত হাওর পর্যবেক্ষণ করছি। ইতিমধ্যে প্রায় ৫০ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। শ্রমিক সংকট ও জলাবদ্ধতায় কিছু কৃষক বিপাকে পড়েছেন। আশা করি বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে বাকি ধান কাটা শেষ হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাব-বিজিবির পৃথক অভিযানে ১ লাখ ১২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫

পঙ্গু স্বামী ও শিশুকন্যাকে ফেলে প্রেমিকের সঙ্গে পালালেন গৃহবধূ

টানা ২ দিন দেশের কোথাও লোডশেডিং হয়নি : বিদ্যুৎ বিভাগ

নিষেধাজ্ঞা শেষে নদীতে নামছেন ৫০ হাজার জেলে, ইলিশের আশায় কর্মচাঞ্চল্য

গলাচিপায় নবাগত ইউএনওকে বরণ: জনপদে নতুন আশার সঞ্চার

কুড়িগ্রাম-নাগেশ্বরী মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: শিশুসহ নিহত ৫, আহত ৯

ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা: গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

এসি ল্যান্ডের হস্তক্ষেপে তালা খুললো রায়টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের ‘নেক্সটজেন ৩.০’ নবীনবরণ অনুষ্ঠিত

১০

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

১১

রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল সম্পন্ন: চ্যাম্পিয়ন আদাঘাট ও কুমলাই একাদশ

১২

চট্টগ্রামের পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার ও অভিষেক অনুষ্ঠিত

১৩

মঠবাড়িয়ায় নকল সাবান বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা

১৪

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে মাগুরায় জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

১৫

জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন

১৬

মোরেলগঞ্জে যুব রেড ক্রিসেন্টের তিন দিনব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ

১৭

কক্সবাজারের উখিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫০ কেজি গাঁজা জব্দ, আটক ১

১৮

কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ কুটি

১৯

জুলাই গণঅভ্যুত্থানের ১০ শহীদের খুনিদের বিচারের দাবিতে উত্তাল মাগুরার রাজপথ

২০