রানা ইসলাম, বদরগঞ্জ রংপুর
৯ জুন ২০২৬, ৯:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালপুর ইউনিয়নে ভোটারদের দ্বারে দ্বারে তরুণ চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান

রংপুরের বদরগঞ্জ উপজেলার ১১ নম্বর গোপালপুর ইউনিয়নকে আধুনিক, সৃজনশীল ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রচারণা চালাচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, অসহায় পরিবারের সহায়তা এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তিনি এলাকায় পরিচিতি অর্জন করেছেন।

শ্যামপুর হাটখোলা বাজারের এক ব্যবসায়ী জানান, মাহমুদুল হাসান নিয়মিত সাধারণ মানুষের খোঁজখবর রাখেন এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করেন। বিশেষ করে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রমে তার অংশগ্রহণ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

গোপালপুর ইউনিয়নের কয়েকজন বাসিন্দা বলেন, একজন জনপ্রতিনিধির মধ্যে যেসব মানবিক গুণাবলি থাকা প্রয়োজন, তার অনেকগুলোই মাহমুদুল হাসানের মধ্যে রয়েছে। তিনি সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে মিশে যান এবং বিভিন্ন সমস্যার সমাধানে এগিয়ে আসেন।

গফুর সরকারপাড়া গ্রামের এক প্রবীণ ব্যক্তি বলেন, “মাহমুদুল হাসান দীর্ঘদিন ধরে মানুষের পাশে রয়েছেন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলে ইউনিয়নের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন বলে আমরা আশা করি।”

আরো পড়ুন...  তেতুলিয়ায় ট্রাক্টর উল্টে যুবকের মৃত্যু

স্থানীয় তরুণদের অনেকেই মনে করেন, ইউনিয়নের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, খেলাধুলার প্রসার এবং মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের মতে, এসব বিষয়ে মাহমুদুল হাসান সবসময় সচেতন অবস্থান নিয়ে কাজ করে আসছেন।

এ বিষয়ে ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান বলেন, “জনপ্রতিনিধি হওয়ার মূল লক্ষ্য মানুষের সেবা করা। গোপালপুর ইউনিয়নের রাস্তাঘাট, মাদক ও সামাজিক নানা সমস্যার সমাধানে কাজ করতে চাই। মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আমি একটি আধুনিক, পরিচ্ছন্ন, শিক্ষাবান্ধব ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে চাই। যুবসমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করা, কৃষকদের সহায়তা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং ডিজিটাল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করব।”

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বর্তমান সময়ে স্থানীয় সরকার ব্যবস্থায় শিক্ষিত ও তরুণ নেতৃত্বের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। এ প্রেক্ষাপটে গোপালপুর ইউনিয়নে ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসানের প্রচারণা ও জনসংযোগ কার্যক্রম স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, যিনি জনগণের পাশে থাকবেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবেন, ভোটাররা তাকেই বেছে নেবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস টুর্নামেন্ট শুরু

কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ২০ জন আহত

‘আমি কারও জমি চাই না, শুধু নিজের জমি চাই’—সাভারে ব্যবসায়ীর অভিযোগ

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ

সাংবাদিকদের গুণগতমান পরিবর্তনে নৈতিক শিক্ষার ওপর জোর তথ্যমন্ত্রীর

বাবার দান করা জমি ছেলের নামে, বিপাকে কুড়িগ্রামের সরকারি স্কুল

সাংবাদিক মোশাররফ হোসেন সম্পাদিত ‘পঞ্চগড় খবর’ পেল ডিক্লারেশন

পাউবোতে চাঁদা দাবির অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, তদন্তের দাবি

মজুরি আন্দোলনের মধ্যে চা শ্রমিক নেত্রী গীতা কানু গ্রেপ্তার

কাঁঠালিয়ায় চক্ষু সুরক্ষায় সচেতনতামূলক প্রশিক্ষণ

১০

ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠিতে পরিচ্ছন্নতা কর্মসূচি

১১

মৃত চা শ্রমিকের পিএফের ২ লাখ ২৪ হাজার টাকা নিয়ে বিক্ষোভ

১২

সামান্য পানিতেই ডুবে যায় রাস্তা, দুর্ভোগে চাঁপাইনবাবগঞ্জের মানুষ

১৩

মেয়ের বিয়েতে পাত্র বাছাই: ইসলামের দৃষ্টিতে ‘যোগ্য’ পুরুষ কে?

১৪

মাগুরায় ২৩ বছর পর জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

১৫

একদিনে ৮ শিক্ষক অনুপস্থিত, পীরগঞ্জ পাইলট স্কুলে অভিভাবকদের প্রশ্ন

১৬

১২ কোটি টাকা ফেরত ও বিচারের দাবিতে কুড়িগ্রামে ভুক্তভোগীদের মানববন্ধন

১৭

মোরেলগঞ্জে কৃষিকাজের সময় বজ্রপাতে দুই ভাই নিহত

১৮

কাঁঠালিয়ায় ধানের চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৯

শ্যামনগরে মুরগির ঘর থেকে ১০ ফুটের অজগর উদ্ধার

২০