মোঃ রাহাত হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি-
২৫ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টদের নতুন কমিটি গঠন

সিরাজগঞ্জে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টদের সংগঠন সিরাজগঞ্জ ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (TCAS)–এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত সভায় ১৯ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইমরান শেখ (এখন টেলিভিশন) এবং সাধারণ সম্পাদক শামীম শাহরীয়ার রাফি (যমুনা টেলিভিশন)।

সহ-সভাপতি হয়েছেন অমৃত সেন (সময় টেলিভিশন), সহ-সাধারণ সম্পাদক রাহুল রায় (এশিয়ান টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক মাহফুজুর লিমন (চ্যানেল ওয়ান), দপ্তর সম্পাদক রিপন হোসেন (দেশ টিভি) এবং অর্থ সম্পাদক জুবায়ের হোসেন (মাছরাঙ্গা টেলিভিশন)।

এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে ইলিয়াস হোসেন (গ্লোবাল টেলিভিশন, উল্লাপাড়া) নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আল-আমীন, জাকারিয়া হোসেন, আব্দুল আলীম তালুকদারসহ আরও অনেকে।

সভায় জেলার বিভিন্ন টেলিভিশন মিডিয়ার ক্যামেরা জার্নালিস্টরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত সভাপতি ইমরান শেখ ও সাধারণ সম্পাদক শামীম শাহরীয়ার রাফি বলেন, সংগঠনটি পেশাগত দক্ষতা উন্নয়ন, সদস্যদের অধিকার রক্ষা এবং ঐক্য সুদৃঢ় করতে কাজ করবে। পাশাপাশি প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

আরো পড়ুন...  দুর্নীতির অভিযোগে একলাশপুর ইউপি চেয়ারম্যানকে অপসারণ

বক্তারা বলেন, টেলিভিশন সাংবাদিকতায় ক্যামেরা জার্নালিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের একটি সংগঠিত প্ল্যাটফর্ম গঠনের দাবি দীর্ঘদিনের ছিল, যা এই কমিটির মাধ্যমে পূরণ হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস টুর্নামেন্ট শুরু

কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ২০ জন আহত

‘আমি কারও জমি চাই না, শুধু নিজের জমি চাই’—সাভারে ব্যবসায়ীর অভিযোগ

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ

সাংবাদিকদের গুণগতমান পরিবর্তনে নৈতিক শিক্ষার ওপর জোর তথ্যমন্ত্রীর

বাবার দান করা জমি ছেলের নামে, বিপাকে কুড়িগ্রামের সরকারি স্কুল

সাংবাদিক মোশাররফ হোসেন সম্পাদিত ‘পঞ্চগড় খবর’ পেল ডিক্লারেশন

পাউবোতে চাঁদা দাবির অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, তদন্তের দাবি

মজুরি আন্দোলনের মধ্যে চা শ্রমিক নেত্রী গীতা কানু গ্রেপ্তার

কাঁঠালিয়ায় চক্ষু সুরক্ষায় সচেতনতামূলক প্রশিক্ষণ

১০

ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠিতে পরিচ্ছন্নতা কর্মসূচি

১১

মৃত চা শ্রমিকের পিএফের ২ লাখ ২৪ হাজার টাকা নিয়ে বিক্ষোভ

১২

সামান্য পানিতেই ডুবে যায় রাস্তা, দুর্ভোগে চাঁপাইনবাবগঞ্জের মানুষ

১৩

মেয়ের বিয়েতে পাত্র বাছাই: ইসলামের দৃষ্টিতে ‘যোগ্য’ পুরুষ কে?

১৪

মাগুরায় ২৩ বছর পর জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

১৫

একদিনে ৮ শিক্ষক অনুপস্থিত, পীরগঞ্জ পাইলট স্কুলে অভিভাবকদের প্রশ্ন

১৬

১২ কোটি টাকা ফেরত ও বিচারের দাবিতে কুড়িগ্রামে ভুক্তভোগীদের মানববন্ধন

১৭

মোরেলগঞ্জে কৃষিকাজের সময় বজ্রপাতে দুই ভাই নিহত

১৮

কাঁঠালিয়ায় ধানের চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৯

শ্যামনগরে মুরগির ঘর থেকে ১০ ফুটের অজগর উদ্ধার

২০