শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি-
১১ জানুয়ারি ২০২৬, ৬:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে ফাঁদ থেকে উদ্ধার চিত্রল হরিণ

শিকারিদের পাতা ফাঁদ থেকে আরও একটি চিত্রল হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
শিকারিদের পাতা ফাঁদ থেকে আরও একটি চিত্রল হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত | ছবি: দৈনিক ইতিহাস

তিন দিনের ব্যবধানে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ এলাকায় শিকারীদের পেতে রাখা ফাঁদ থেকে আরও একটি চিত্রল হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। নিয়মিত টহল কার্যক্রম জোরদারের অংশ হিসেবে রবিবার (১১ জানুয়ারি) দুপুরে জোংড়া টহল ফাঁড়ির বনাঞ্চলে অভিযান চালিয়ে ফাঁদে আটক একটি চিত্রল হরিণসহ তিনটি সিঙ্গেল মালা ফাঁদ উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) নজরুল ইসলামের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল রবিবার দুপুরে জোংড়া বনাঞ্চলে হেঁটে টহল দিচ্ছিল। এ সময় সুন্দরবনের কালীরখাল সংলগ্ন বন এলাকায় শিকারীদের পেতে রাখা মালা ফাঁদে একটি চিত্রল হরিণ আটকে থাকতে দেখা যায়।

পরবর্তীতে বনরক্ষীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে ফাঁদ থেকে উদ্ধার করেন। উদ্ধারকৃত হরিণটি গুরুতরভাবে আহত না হওয়ায় প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তাৎক্ষণিকভাবে হরিণটিকে পুনরায় সুন্দরবনের গভীর বনে অবমুক্ত করা হয়। একই অভিযানে আশপাশের বনাঞ্চলে তল্লাশি চালিয়ে শিকারীদের পেতে রাখা আরও তিনটি সিঙ্গেল মালা ফাঁদ উদ্ধার করা হয়।

এছাড়াও বনরক্ষীরা জোংড়া বনাঞ্চলের ভেতরে শিকারীদের তৈরি একটি অবৈধ টংঘর শনাক্ত করে তা ভেঙে দেন। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শিকারীরা সাধারণত এই টংঘরগুলো ব্যবহার করে বন্যপ্রাণী শিকারের জন্য ফাঁদ পেতে দীর্ঘ সময় অবস্থান করে।

আরো পড়ুন...  সুন্দরবনে ‘আগে চাঁদা, পরে মধু’, দস্যুদের দাপটে বিপাকে মৌয়ালরা

উল্লেখ্য, এর আগে গত ৮ জানুয়ারি সুন্দরবনের মৃগামারী বনাঞ্চলে শিকারীদের পেতে রাখা ফাঁদ থেকে আরেকটি চিত্রল হরিণ উদ্ধার করে বন বিভাগ। ওই সময়ও উদ্ধারকৃত হরিণটিকে নিরাপদে বনে অবমুক্ত করা হয়েছিল। মাত্র তিন দিনের ব্যবধানে দুটি চিত্রল হরিণ উদ্ধার হওয়ার ঘটনায় সুন্দরবনে বন্যপ্রাণী শিকার বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস বলেন, “জোংড়া ফরেস্ট টহল ফাঁড়ির আওতাধীন বনাঞ্চলে শিকারীদের পাতা ফাঁদ থেকে উদ্ধার করা চিত্রল হরিণটি নিরাপদে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত টহল ও অভিযান আরও জোরদার করা হয়েছে।” তিনি আরও জানান, শিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বন বিভাগ কঠোর অবস্থানে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০