মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি-
১৪ জানুয়ারী ২০২৬, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলুর দাম কম, বাড়ছে কৃষকের হতাশা

আলু বিক্রি করেও হিমাগারের ভাড়া উঠছে না কৃষকের
আলু বিক্রি করেও হিমাগারের ভাড়া উঠছে না কৃষকের | ছবি: দৈনিক ইতিহাস

রাজশাহীতে আলু চাষ করে চরম সংকটে পড়েছেন কৃষকরা। মৌসুমজুড়ে আলুর ন্যায্যমূল্য না পাওয়ায় উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাঁদের। লোকসান এড়ানোর আশায় অনেক কৃষক আলু হিমাগারে সংরক্ষণ করলেও সেখান থেকেও মিলছে না স্বস্তি। আলু বিক্রি করেও হিমাগারের ভাড়া ও আনুষঙ্গিক খরচ উঠছে না বলে অভিযোগ কৃষকদের।

রাজশাহীতে সবচেয়ে বেশি আলু উৎপাদন হয় তানোর উপজেলায়। কিন্তু চলতি মৌসুমে আলুর দাম এতটাই কম ছিল যে অনেক কৃষক উৎপাদন খরচই তুলতে পারেননি। ফলে বাধ্য হয়ে অনেকেই আলু হিমাগারে সংরক্ষণ করেন। পরবর্তীতে সরকার হিমাগার পর্যায়ে প্রতি কেজি আলুর দাম ২২ টাকা নির্ধারণ করলেও তা কার্যকর হয়নি বলে জানান কৃষকরা। এর ফলে হিমাগারে রাখা আলু বিক্রি করেও লোকসান গুনতে হচ্ছে তাঁদের।

কৃষকরা জানান, আলুর বাজারদর কম থাকার পাশাপাশি হিমাগার ভাড়া, বস্তা, পরিবহন ও অন্যান্য খরচ যোগ হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রেই আলু বিক্রির টাকা দিয়ে হিমাগারের ভাড়া মেটানো সম্ভব হচ্ছে না। ফলে সংসারের জমানো টাকা কিংবা ধারদেনা করে ঘাটতি পূরণ করতে হচ্ছে।

আরো পড়ুন...  কারাগারেও ভোটাধিকার: জয়পুরহাটে ৪৫ বন্দির অংশগ্রহণ

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মৌসুমে লোকসানের কারণে চলতি মৌসুমে রাজশাহী জেলায় আলু চাষ উল্লেখযোগ্য হারে কমেছে। গত বছর যেখানে ৩৮ হাজার ৫৭১ হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল, সেখানে এবার তা কমে দাঁড়িয়েছে ৩৪ হাজার ২৮০ হেক্টরে। অর্থাৎ এক মৌসুমেই প্রায় ৪ হাজার ২৯১ হেক্টর জমিতে আলু চাষ কমে গেছে।

জেলার মধ্যে সবচেয়ে বেশি ও উন্নত জাতের আলু উৎপাদন হয় তানোর উপজেলায়। সেখানকার কৃষকরাও এবার আলু চাষ কমিয়েছেন। গত মৌসুমে তানোর উপজেলায় ১৩ হাজার ৩৮৫ হেক্টর জমিতে আলু চাষ হলেও চলতি মৌসুমে তা কমে ১২ হাজার ২৬৫ হেক্টরে নেমে এসেছে।

তানোর উপজেলার চোরখৈর গ্রামের আলুচাষি মো. মইদুল ইসলাম জানান, তিনি হিমাগারে ১২১ বস্তা আলু সংরক্ষণ করেছিলেন। পরে সেই আলু বিক্রি করেও হিমাগারের ভাড়া ও অন্যান্য খরচ মেটাতে পারেননি। শেষ পর্যন্ত ঘর থেকে ১৬ হাজার ৬০০ টাকা যোগান দিতে হয়েছে। তিনি বলেন, “সারা বছর পরিশ্রম করে আলু ফলালাম, অথচ শেষে নিজের পকেট থেকে টাকা দিতে হলো। এতে করে আমরা চরম হতাশ হয়ে পড়েছি।”

আরো পড়ুন...  নলডাঙ্গায় চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা

একই উপজেলার আরও কয়েকজন কৃষক জানান, আলুর ন্যায্যমূল্য না পেলে আগামী মৌসুমে আলু চাষে আগ্রহ আরও কমে যাবে। এতে কৃষি অর্থনীতি ও বাজার ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

কৃষকদের দাবি, সরকার ঘোষিত আলুর মূল্য দ্রুত কার্যকর করা, হিমাগার ভাড়া কমানো এবং সরাসরি কৃষকের কাছ থেকে আলু কেনার ব্যবস্থা করলে এই সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব। না হলে আলু চাষ থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবেন কৃষকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০