হাফিজ মাসুম আহমেদ দুধরচকী:
১৯ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামী চিন্তাবিদ দুধরচকীর সুস্থতা কামনায় দোয়া

কোরআন ও হাদিসভিত্তিক জনপ্রিয় ইসলামি লেখক, গবেষক ও চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনা করে দেশ-বিদেশের সর্বস্তরের মুসলিম উম্মাহ, শুভানুধ্যায়ী ও পাঠকদের কাছে দোয়া চেয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক, বিশিষ্টজন ও সহকর্মীরা।

সম্প্রতি এক যৌথ বিবৃতিতে আরাফাত নিউজ ইউকের প্রতিষ্ঠাতা ও সম্পাদক মো. আনোয়ার হোসাইন এবং বিশিষ্ট ব্যক্তিত্ব এম এ হোসেইন গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, হাফিজ মাছুম আহমদ দুধরচকী একজন আদর্শবান, নীতিবান ও একনিষ্ঠ কলম সৈনিক। ইসলামী জ্ঞানচর্চা, ধর্মীয় মূল্যবোধ প্রচার এবং কোরআন-সুন্নাহভিত্তিক সমাজ গঠনে তাঁর অবদান অত্যন্ত প্রশংসনীয় ও অনুসরণীয়।

বিবৃতিতে তাঁরা উল্লেখ করেন, হাফিজ মাছুম আহমদ দুধরচকী দীর্ঘদিন ধরে পবিত্র কোরআন ও সহীহ হাদিসের আলোকে ইসলামী শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও নৈতিকতা বিষয়ে নিরলসভাবে লেখালেখি করে আসছেন। তাঁর জ্ঞানগর্ভ ও হৃদয়স্পর্শী লেখনী অসংখ্য মানুষের মাঝে ঈমানি চেতনা, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইসলামি সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও তাঁরা মন্তব্য করেন।

আরো পড়ুন...  জগন্নাথপুরে উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, তিনি কেবল একজন লেখক নন, বরং একজন নিবেদিতপ্রাণ দ্বীনি খেদমতগার। দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যভিত্তিক অনলাইন গণমাধ্যম ‘আরাফাত নিউজ ইউকে’-তে কোনো ধরনের পারিশ্রমিক ছাড়াই অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে মূল্যবান কলাম, গবেষণাধর্মী প্রবন্ধ ও ইসলামী ভাবনাভিত্তিক লেখা প্রদান করে আসছেন। তাঁর এই নিঃস্বার্থ অবদান ইসলামি সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে এবং নতুন প্রজন্মকে আলোকিত করছে।

মো. আনোয়ার হোসাইন বলেন, “আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে তাঁর আন্তরিক সহযোগিতা, জ্ঞানচর্চা ও ইসলামের খেদমতের কথা স্মরণ করছি। তিনি একজন বিনয়ী, প্রজ্ঞাবান ও আলোকিত মানুষ। মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি— আল্লাহ পাক যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন এবং তাঁর ইলম ও কলমের খেদমতকে উম্মাহর জন্য আরও কল্যাণকর করে দেন।”

বিশিষ্ট ব্যক্তিত্ব এম এ হোসেইনও তাঁর দ্রুত সুস্থতা কামনা করে বলেন, ইসলামী সমাজে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর মতো জ্ঞানী ও নিবেদিত মানুষ অত্যন্ত প্রয়োজন। তাঁর সুস্থ হয়ে আবারও জ্ঞান ও কলমের মাধ্যমে দ্বীনের খেদমতে আত্মনিয়োগ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আরো পড়ুন...  রমজান: ক্ষুধার কষ্টে মানবিকতার শিক্ষা

সবশেষে দেশ-বিদেশের মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিদাতারা বলেন, সবাই যেন হাফিজ মাছুম আহমদ দুধরচকীর দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য আন্তরিকভাবে দোয়া করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০