ঝালকাঠি প্রতিনিধি
২৬ জানুয়ারী ২০২৬, ৬:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাঁঠালিয়ায় বিড়ি চাওয়াকে কেন্দ্র করে বিএনপি কার্যালয় ভাঙচুর

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায় তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বানাই বাজারে একটি দোকানে বিড়ি চাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বাগবিতণ্ডা পরবর্তীতে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করে এবং একপর্যায়ে দলীয় কার্যালয়ে হামলার রূপ নেয়। এ ঘটনায় অন্তত একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটে গত শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে কাঁঠালিয়া উপজেলার বানাই বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের একটি দোকানে এক বিএনপি নেতার বিড়ি চাওয়াকে কেন্দ্র করে দোকানদারের সঙ্গে কথাকাটাকাটি শুরু হয়। প্রথমে বিষয়টি ব্যক্তিগত পর্যায়েই সীমাবদ্ধ ছিল বলে দাবি স্থানীয়দের। তবে কিছু সময়ের মধ্যেই সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একদল লোক বিএনপি কার্যালয়ের দিকে অগ্রসর হয়।

পরবর্তীতে বিএনপির স্থানীয় কার্যালয়ে হামলা চালানো হয়। হামলায় কার্যালয়ের চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়। ঘটনার পর কার্যালয়ের ভেতরে ব্যাপক লণ্ডভণ্ড অবস্থা দেখা যায়।

আরো পড়ুন...  ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ হামলায় জুয়েল তালুকদার নামে এক ব্যক্তি আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জুয়েল তালুকদারের অভিযোগ, এই ঘটনার পেছনে ফয়সাল তালুকদার সরাসরি ইন্ধন দিয়েছেন এবং হামলায় নেতৃত্ব দিয়েছেন। তবে অভিযুক্ত ফয়সাল তালুকদারের পরিবার এসব অভিযোগ অস্বীকার করেছে।

ফয়সাল তালুকদারের বাবা ফারুক তালুকদার পাল্টা অভিযোগ করে বলেন, “জুয়েল তালুকদার আগে আওয়ামী লীগ করতেন। এখন তিনি বিএনপির ভেতরে ঢুকে মূল ধারার বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করছেন।” তিনি আরও দাবি করেন, তাদের পরিবার এই হামলার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। ফারুক তালুকদারের ভাই বাদশা তালুকদার জানান, ঘটনার দিন তিনি রংপুরে অবস্থান করছিলেন এবং বর্তমানে ঢাকায় রয়েছেন। তিনি বলেন, “আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই। বিএনপির কেন্দ্রীয় কর্তৃপক্ষ যদি বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের বের করে, সেটাই আমার জন্য ভালো হবে।”

স্থানীয়দের একটি অংশ দাবি করছে, এই হামলার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। এক ইলেকট্রনিক্স দোকানদার জানান, ভাণ্ডারিয়া থেকে বহিরাগত লোক এনে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে, যা স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা।

আরো পড়ুন...  কুলাউড়ায় নতুন ইউএনও সানজিদা আক্তার

এ বিষয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহার বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দলীয় কার্যালয় ও চেয়ারপারসনের ছবি ভাঙচুরের বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

অন্যদিকে, কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তিনি বলেন, “এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নজরদারি বাড়িয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০