ঝালকাঠি প্রতিনিধি-
৮ জানুয়ারী ২০২৬, ৩:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
নিউজ সংগ্রহে গিয়ে থানার ভেতর হুমকির মুখে সাংবাদিক

কাঠালিয়ায় চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৬ জন গ্রেফতার

কাঠালিয়ায় চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৬ জন গ্রেফতার
কাঠালিয়ায় চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৬ জন গ্রেফতার | ছবি: দৈনিক ইতিহাস

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার চেচরীরামপুর ইউনিয়নের ফুলতলা ধাওয়া গ্রাম থেকে নয়ন হাওলাদার (২৪) ও মহিষকান্দী গ্রামের মো. হাসিব খান (২০)–কে আটক করে পুলিশ। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পরদিন দিনব্যাপী কাঠালিয়া থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পালের নেতৃত্বে পুলিশের একটি দল ভান্ডারিয়া, চেচরী, কৈখালী ও বানাইসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

এ সময় মনোতোষ বালা (৩৫) (পিতা: মহেন্দ্র বালা), উত্তম কুমার হালদার (৩৫) (পিতা: রমেশ চন্দ্র হালদার), গৌতম কর্মকার (৫৫) (পিতা: মাখন লাল কর্মকার) ও ফেরদৌস খান (২১)–কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১ জোড়া স্বর্ণের কানের দুল, ১টি আংটি, ১টি নাকফুল, ২টি রুপার চেইন, ১টি ব্রেসলেট এবং নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৩ জানুয়ারি ২০২৬ তারিখে ইমরান হোসেনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্ত্রী রুমানা আক্তার বাদী হয়ে ৬ জানুয়ারি ২০২৬ কাঠালিয়া থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলাটি নং–০৬/২০২৬।

আরো পড়ুন...  ঝালকাঠি-পিরোজপুরে পরিবেশক নিচ্ছে অভিজাত ফুড

এদিকে, গ্রেফতার সংক্রান্ত খবর সংগ্রহ করতে গেলে কাঠালিয়া থানার ভেতর এটিএন বাংলার ঝালকাঠি প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিনকে আটককৃত আসামিরা হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবু নাসের রায়হান জানান, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুর ২টায় ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০