শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
৮ মার্চ ২০২৬, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে নারী দিবস পালিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে নারীর অধিকার, ক্ষমতায়ন এবং সমাজে নারীর অবদান নিয়ে গুরুত্বারোপ করা হয়।

রবিবার (৮ মার্চ) সকালে কালিয়াকৈর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের সদস্য, স্থানীয় নারী উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে কালিয়াকৈর উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম ফখরুল হোসাইন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। শিক্ষা, প্রশাসন, ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন পেশাগত ক্ষেত্রে নারীরা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

আরো পড়ুন...  রেলওয়ের জমি উচ্ছেদ অভিযান

তিনি আরও বলেন, নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা হলে দেশের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। নারীদের প্রতি সহিংসতা, বৈষম্য ও সামাজিক প্রতিবন্ধকতা দূর করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে এবং এসব উদ্যোগ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম এবং কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক রবিউল হোসেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে নারীরা সমাজের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। শিক্ষা, প্রযুক্তি, কৃষি, শিল্পসহ বিভিন্ন খাতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। নারীদের অধিকার রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, নারী দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি নারীদের অধিকার, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। তাই নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, নারী নেত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব তুলে ধরে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০