শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:
৩ অগাস্ট ২০২৬, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিহাতীতে ইয়াবাসহ দুজনের বিরুদ্ধে মাদক মামলা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ আগস্ট ২০২৬ বিকেল ৫টার দিকে কালিহাতী থানাধীন কোকডহরা ইউনিয়নের বানিয়ারা এলাকায় সাইফুলের চায়ের দোকানের পশ্চিম পাশে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে মাদক নিজ হেফাজতে রাখার অভিযোগে দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযুক্তরা হলেন—ঘাটাইল উপজেলার দেউপাড়া কালকাপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে জাকির হোসেন (২৫) এবং দেউপাড়া ধানীবাড়ী গ্রামের মৃত মজিবরের ছেলে আবু তালেব (৩০)।

এ ঘটনায় কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ আসাদুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করেন।

সোমবার (৩ আগস্ট) প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে অভিযুক্তদের টাঙ্গাইলের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিক বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। কালিহাতী থানা এলাকায় মাদক নির্মূলে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসা কিংবা মাদকসংশ্লিষ্ট অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো পড়ুন...  বীরগঞ্জে স্টিল ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানিয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানাই।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইন হাওরে চুরি-ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযান

পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ

চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযান, সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

কালিহাতীতে ইয়াবাসহ দুজনের বিরুদ্ধে মাদক মামলা

দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

দুই মাস মানুষের পদচারণা বন্ধ, স্বস্তিতে সুন্দরবন—বাড়ছে বাঘ-হরিণের বিচরণ

গ্ল্যামারের আড়ালে মাটির মানুষ জয়া, কোদাল হাতে বাগানে ব্যস্ত অভিনেত্রী

সন্তানের অবহেলায় বাঁধের ঢালে আশ্রয়, মৃত্যুর প্রহর গুনছেন আশি বছরের আজিজুর

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক

১০

১২ কেজি গাঁজা উদ্ধার, মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি পেল নোয়াখালী ডিবি

১১

ভোলায় সিএনজি-হালকাযান শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

১২

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির কথিত কটূক্তির প্রতিবাদ

১৩

কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসনে ৫০ জনের হাতে বকনা গরু তুলে দিল উপজেলা প্রশাসন

১৪

পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

১৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১৬

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙন: বিলীন দুই শতাধিক ঘরবাড়ি, শিগগিরই শুরু স্থায়ী বাঁধ নির্মাণের কাজ

১৭

নাচোলে এডিপির অর্থায়নে চার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ড. মিজানুর রহমান

১৮

বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের নগদ অর্থ সহায়তা বিতরণ

১৯

দেহ নয় বিবেকের বেচাকেনাই সমাজের সবচেয়ে ভয়ংকর পতন

২০