মোহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর ( কিশোরগঞ্জ)
২০ মার্চ ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুলিয়ার চরে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মো. আনোয়ার হোসেন ভূঁইয়া। তার এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

গত বৃহস্পতিবার (১৯ মার্চ) বাদ যোহর ফরিদপুর ইউনিয়নের আমোদপুর গ্রামের হাছেন আলী মাস্টারের বাড়িতে এই ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক দরিদ্র নারী-পুরুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়, যা তাদের ঈদ উদযাপনে সহায়তা করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ঐশন ট্যুরস্ অ্যান্ড ট্রাভেলস্-এর সিইও এবং ফরিদপুর ইউনিয়নের কৃতি সন্তান মো. আনোয়ার হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালুয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাদেকুর রহমান (মানবিক সাদেক)।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশন ঢাকার ম্যানেজার আলী হোসেন, জিটিসিএল ঢাকা ডেমরা অফিসের কর্মকর্তা শরীফ হোসেন, কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আনিসুর রহমান, ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আমান উল্লাহ, আমোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম (কাজল), ফরিদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রফিকুল ইসলাম খাজা, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. বাবুল মিয়া, সমাজসেবক মো. এমদাদুল হক ভূঁইয়া ও মো. সাইদুর রহমান শিশু।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে ঈদ উপহার বিতরণ

এছাড়াও উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মোহাম্মদ আলী সোহেল, মো. সবুজ মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ফরিদপুর ইউনিয়নসহ আশপাশের এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে স্থানীয় আমোদপুর জামে মসজিদের ইমাম মাওলানা মো. মোজাক্কির হোসেন এলাকার সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন। দোয়া শেষে উপহারপ্রাপ্তদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠান শেষে বক্তব্যে মো. আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, তিনি প্রতিবছরই ব্যক্তিগত উদ্যোগে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। ঈদ উপলক্ষে নগদ অর্থ বিতরণের পাশাপাশি শীত মৌসুমে কম্বলসহ বিভিন্ন সহায়তা প্রদান করে আসছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, “সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে সমাজে দারিদ্র্য অনেকটাই কমে আসবে।”

আসন্ন ৭ নম্বর ফরিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন আনোয়ার হোসেন ভূঁইয়া। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ইতোমধ্যে তিনি বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করেছেন, যা বাস্তবায়নের মাধ্যমে ফরিদপুর ইউনিয়নকে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদে রূপান্তরিত করা সম্ভব হবে।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে ‘গ্রীন ক্লিন’ উদ্যোগ

স্থানীয়রা জানান, এমন উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করে এবং অন্যদেরও অনুপ্রাণিত করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০