ঝালকাঠি প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৬, ১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খাদে উল্টে ইটবোঝাই ট্রলি, চাপা পড়ে নিহত হেল্পার

রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে
ইটবোঝাই ট্রলি খাদে | ছবি: দৈনিক ইতিহাস

ঝালকাঠির রাজাপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে তানভীর ইসলাম (১৮) নামে এক হেল্পারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সকালে ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের কানুদাসকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর ইসলাম ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের পিপলিতা গ্রামের আব্দুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝালকাঠির এআরএম ব্রিকস থেকে ইট বোঝাই করে চারটি ট্রলি ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রলির হেল্পার তানভীর ইসলাম ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রলির ইট সরিয়ে তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক মো. আরিফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ট্রলির চালক শাকিল পালিয়ে গেছে বলে জানা গেছে। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ইটবোঝাই ট্রলি খাদে পড়ে তানভীর ইসলাম নামে এক হেল্পারের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন...  কাঠালিয়ায় বিএনপি–জামায়াত সংঘর্ষে ২ নারী আহত, গ্রেফতার ২

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা

কালিয়াকৈরে গার্মেন্টসের পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

ভাণ্ডারিয়ায় কঁচা নদীতে অবৈধ জাটকা শিকার, দুই জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা

৩য় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৪৫ বছরের শামীম গ্রেপ্তার

পীরগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন, দেশীয় ফল চাষে উদ্বুদ্ধকরণ

মোরেলগঞ্জের বিএনপি নেতা মিলনের প্রশংসনীয় উদ্যোগ: নিজস্ব অর্থায়নে বালুর রাস্তা সংস্কার

‘নেইমার মাঠে নামলেই প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে’

অস্তিত্বহীন রাইস মিলের নামে চাল বরাদ্দের অভিযোগ, পাটগ্রামে খাদ্য সংগ্রহ ব্যবস্থায় অনিয়মের প্রশ্ন

১০

পাহাড়ি জনপদে শিক্ষার আলো ছড়াতে বিজিবির উদ্যোগ, ৬০ শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ

১১

তোমাকে আদর করে মারতে চাই’ ছাত্রীকে খুবি শিক্ষক

১২

তেতুলিয়ায় তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১৩

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৪

পঞ্চগড় আদালতে বেঞ্চে শুয়ে থাকা আসামির রহস্যজনক মৃত্যু

১৫

খুলনা বিভাগীয় সমাবেশ ঘিরে মাগুরায় জামায়াতের প্রস্তুতি সভা

১৬

ব্যবসায়ী সোহেল রানার মৃত্যুর রহস্য ঘনীভূত, পরিকল্পিত হত্যার অভিযোগে আদালতে মামলা

১৭

খালেদা রাব্বানীর বাসায় আবেগঘন মুহূর্ত, প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১৮

মৌলভীবাজার বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় সভা

১৯

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

২০