শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)-
১৯ জানুয়ারী ২০২৬, ৯:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণভোট বিষয়ে সবাইকে সচেতন করতে হবে: গাজীপুর জেলা প্রশাসক

গণভোট বিষয়ে সবাইকে সচেতন করতে হবে: গাজীপুর জেলা প্রশাসক
গণভোট বিষয়ে সবাইকে সচেতন করতে হবে: গাজীপুর জেলা প্রশাসক | ছবি: দৈনিক ইতিহাস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ নিয়ে ভোটাররা যাতে নির্ভয়ে ও অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং গণভোট সম্পর্কে সবাই সচেতন হতে পারেন—সেই লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ক মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। তিনি বলেন, “ভোটাররা যেন নির্ভয়ে ও অবাধে ভোট দিতে পারে এবং গণভোট সম্পর্কে সবাই জানতে পারে—এতে আমাদের সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, “আমাদের পরিবারসহ দেশের প্রতি দায়িত্ব রয়েছে। সবাই তার অবস্থান থেকে দায়িত্ব পালন করলে দেশ সত্যিকারের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন সভার সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় কালিয়াকৈর উপজেলার বিভিন্ন পেশাজীবী, নাগরিক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  জেলায় ৩ লাখ ৫৪ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০