শরিফ মিয়া, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
১৩ জুলাই ২০২৬, ৮:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘গণমাধ্যমের সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়’— ইসলামপুরে ইউএনও জুবায়ের

জামালপুরের ইসলামপুর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়ের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেছেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকদের ইতিবাচক, বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সহযোগিতা ছাড়া উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করা সম্ভব নয়।”

সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে ইসলামপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নবাগত ইউএনও শাহ মো. জুবায়ের বলেন, জনগণের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং সেবার মানোন্নয়নে প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে একটি জনবান্ধব প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরুজ খান লোহানী, তথ্য ও বিজ্ঞানপ্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং নাগরিক টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল লোমান, কার্যনির্বাহী সদস্য আব্দুস সামাদ, দৈনিক ইত্তেফাক ও ৭১ টিভির ইসলামপুর প্রতিনিধি লিয়াকত হোসেন লায়ন, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি হোসেন রানা, দৈনিক জবাবদিহির প্রতিনিধি আলমাছ হোসেন আওয়াল এবং এশিয়ান টিভির প্রতিনিধি রুবেল মিয়া।

আরো পড়ুন...  ইসলামপুরে সাংবাদিকের জমি দখলের চেষ্টা, পুলিশ ও সাংবাদিকদের হত্যার হুমকি

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দিনকালের প্রতিনিধি শহিদুল ইসলাম কাজল, কোষাধ্যক্ষ রোকনুজ্জামান সবুজ, গ্লোবাল টেলিভিশনের জামালপুর প্রতিনিধি ফিরুজ শাহ, দৈনিক জনকণ্ঠের সৈয়দ এনামুর রকিব, যুগান্তরের রহিমা সুলতানা মুকুল, গণবার্তার মশিউর রহমান টুটুল, দৈনিক আলোকিত সকালের রফিকুল ইসলাম রঞ্জু, দৈনিক মানবাধিকারের হাসর আলীসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নবাগত ইউএনও’র সামনে তুলে ধরেন। তারা জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে নবাগত ইউএনও শাহ মো. জুবায়ের সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ও শিশুর নিরাপত্তাই প্রথম: কখন সিজারিয়ান ডেলিভারি প্রয়োজন, কখন জরুরি?

মিয়ানমারে পাচারের আগে বিপুল সিমেন্ট-সার জব্দ, ৩ কার্গো বোটসহ আটক ২২

পূর্বধলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ১০১ শয্যার হাসপাতাল ঘোষণায় কৃতজ্ঞতা এমপি মানসুরার

মোরেলগঞ্জে জেলের জালে ধরা পড়ল ৯ ফুট লম্বা অজগর, দেখতে উৎসুক জনতার ভিড়

জুয়েল হত্যার প্রতিবাদে উত্তাল কুলিয়ারচরের লক্ষ্মীপুর, ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক অবরোধ

মোরেলগঞ্জে নকল সিগারেট তৈরির মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

৭ জেলায় ভয়াবহ বন্যা: প্রাণহানি বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

গুগলে ‘চোরের দল’ লিখলেই আসে আর্জেন্টিনার নাম, কারণ কী?

৫ বছরের কন্যাশিশুকে নিয়ে গৃহবধূ নিখোঁজ

সাভারে ব্যবসায়ী আনোয়ার হোসেনের বহরে হামলার অভিযোগ, কুপিয়ে আহত ৪

১০

শ্রীপুরে ২ কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

১১

কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

১২

আরশ কেঁপে ওঠে যে অপরাধে: ইসলামে গুম, খুন ও হত্যার ভয়াবহতা

১৩

বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ায় ত্রাণ বিতরণ

১৪

‘গণমাধ্যমের সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়’— ইসলামপুরে ইউএনও জুবায়ের

১৫

স্কুল ফিডিংয়ের ডিমে অনিয়মের অভিযোগ, পাটগ্রামের বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

১৬

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, দ্বিতীয় ধাপে ৯০ পরিবার পেল ত্রাণ

১৭

টানা বৃষ্টিতে রাজধানীতে জনজীবন বিপর্যস্ত

১৮

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ত্রাণ ও চিকিৎসাসেবা অব্যাহত

১৯

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে মোরেলগঞ্জের মুখ উজ্জ্বল করল আশফাহ

২০