মাহিদুল ইসলাম ফরহাদ, চাপাইনবয়াবগঞ্জ জেলা প্রতিনিধি-
১৩ এপ্রিল ২০২৬, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ব্যানানা ম্যাঙ্গো: এক গাছেই দুই মৌসুমের স্বপ্ন

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে এবার প্রথাগত আমের বাইরেও নতুন চমক দেখাচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত ‘ব্যানানা ম্যাঙ্গো’। সদর উপজেলার আতাহার দক্ষিণ শহর এলাকার তরুণ কৃষি উদ্যোক্তা পলাশ কর্মকার এই আম চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন। লম্বাকৃতির এই আমটি দেখতে যেমন সুন্দর, তেমনি এটি বছরে দুইবার ফলন দিয়ে কৃষিতে নতুন এক বিপ্লবের স্বপ্ন দেখাচ্ছে।

পলাশ কর্মকারের ১০ বিঘা জমির বাগানে এখন থোকায় থোকায় ঝুলছে এই বিশেষ জাতের আম। দেখতে অনেকটা কলার মতো হওয়ায় এর নাম দেওয়া হয়েছে ‘ব্যানানা ম্যাঙ্গো’। গত ৫ বছর ধরে আম চাষের সঙ্গে যুক্ত পলাশের বাগানে রুপালি, কাটিমন ও গৌড়মতির মতো দামি জাত থাকলেও সবার নজর কাড়ছে এই বিদেশি জাতটি।

উদ্যোক্তা পলাশ জানান, থাইল্যান্ডের মতো আমাদের দেশের মাটিতেও এই আম বছরে দুইবার ফলন দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে। ইতোমধ্যে তার বাগানে কিছু গাছে বড় আমের পাশাপাশি নতুন মুকুল আসতে শুরু করেছে।

পলাশ বলেন, এই আমটি বাণিজ্যিকভাবে চাষের জন্য খুবই সম্ভাবনাময়। আমরা যদি বছরে দুইবার ফলন নিশ্চিত করতে পারি, তবে চাষিরা অর্থনৈতিকভাবে অনেক বেশি লাভবান হবেন।

আরো পড়ুন...  দিনাজপুরে ১০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার, ডিবির অভিযান

তবে পলাশের লক্ষ্য কেবল দেশীয় বাজার নয়, তিনি এই আম বিশ্ববাজারে রপ্তানি করতে চান। কিন্তু রপ্তানির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দীর্ঘ সময় আম সংরক্ষণের সুব্যবস্থা। পলাশের মতে, চাঁপাইনবাবগঞ্জে একটি সরকারি হিমাগার স্থাপন করা এখন সময়ের দাবি। হিমাগার থাকলে আম নষ্ট হওয়ার ভয় থাকত না এবং সহজেই বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হতো।

চাষিদের মতে, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি কাজে লাগিয়ে যদি ‘ব্যানানা ম্যাঙ্গো’র রপ্তানি সহজ করা যায়, তবে চাঁপাইনবাবগঞ্জের আম অর্থনীতিতে যোগ হবে এক নতুন মাত্রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ আগস্ট ২০২৪ বা ৩৫ জুলাই—যে স্মৃতি কোনো দিন ভোলার নয়

ভোলায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, অভিযুক্ত সাবেক চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির প্রতিনিধির কাছে স্মারকলিপি

শিবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন ও এডহক কমিটির পরিচিতি

মহিপুরে ব্যবসায়ী ইদ্রিসকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

কুড়িগ্রামে তিন সপ্তাহ ধরে বন্ধ স্কুল ফিডিংয়ের বিস্কুট বিতরণ

পথরোধ করে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ, বিচার চেয়ে থানায় পরিবার

১০

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

১১

১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১২

ছাত্রীকে একা পেয়ে ‘নিজের পরিচয়’ ভুলে গেলেন প্রধান শিক্ষক

১৩

যৌনকর্মীর ঘরে ঢেকুর তুলে বেহুঁশ হয়ে যান রাসেল, অতঃপর…

১৪

আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বেড়েছে: আজহারী

১৫

পঞ্চগড়ে নারীর ঘর থেকে এক ব্যক্তিকে আটক, পরে পুলিশের কাছে হস্তান্তর

১৬

ঝালকাঠিতে জিও-এনজিও সমন্বয় জোরদারে এডাবের সেমিনার

১৭

মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণমিছিল নিয়ে বিশ্বনাথ থানার ওসির সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়

২০