মোঃ জুয়েল রানা মাগুরা প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৪:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিকিৎসককে পেটানোর ঘটনায় মামলা, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত এক চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএমএ নেতারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ জেলা সভাপতি ডাঃ আলিমুজ্জামান। এছাড়া বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, সাংবাদিক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মো. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত না হলে চিকিৎসাসেবা ব্যাহত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। বক্তারা বলেন, হাসপাতালের সিসিটিভি ফুটেজে হামলাকারীদের স্পষ্টভাবে শনাক্ত করা গেলেও এখনো তাদের গ্রেফতার করা হয়নি, যা দুঃখজনক।

বিএমএ নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের আইনের আওতায় আনা না হলে সংগঠনের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

আরো পড়ুন...  শ্রীপুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

হাসপাতাল সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় আহত মিলন ও নূর নামে দুই ব্যক্তি চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। আহত মিলনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন এবং নূরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়।

পরবর্তীতে রোগীর স্বজনদের মধ্যে ছাত্রদল নেতা ইউসুফসহ কয়েকজন যুবক জরুরি বিভাগে এসে রোগীর অবস্থা জানতে চান। এ সময় চিকিৎসক ডাঃ আসাদুর রহমান তাদের কিছুক্ষণ অপেক্ষা করতে বললে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং অভিযোগ অনুযায়ী কয়েকজন যুবক চিকিৎসকের ওপর চড়াও হয়ে লাঠিসোঁটা ও চেয়ার দিয়ে মারধর করেন। বাধা দিতে গেলে দায়িত্বরত ডিএসবি সদস্য মাইনুল ইসলামকেও লাঞ্ছিত করা হয় এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

আহত চিকিৎসক ডাঃ আসাদুর রহমান বলেন, তিনি তখন মুমূর্ষু রোগীর চিকিৎসা দিচ্ছিলেন। ওই সময় কয়েকজন যুবক এসে কথা বলতে চাইলে তিনি তাদের কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। এতে তারা ক্ষুব্ধ হয়ে অতর্কিত হামলা চালায়। তবে অভিযুক্ত পক্ষের স্বজনদের দাবি, চিকিৎসকের অসৌজন্যমূলক আচরণের জেরেই পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়।

আরো পড়ুন...  মাগুরায় নজরুল জন্মবার্ষিকী অনুষ্ঠানে বিদ্রোহী চেতনার আলোচনা

এ ঘটনায় মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী আবু আহসান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান জানিয়েছেন, মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে কেয়ার বাংলাদেশ, রিলিফ প্যাক বিতরণ

রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

শ্রীমঙ্গলে এক বছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জামায়াতের রুকনদের আরও বেশি জান ও মালের কোরবানি দিতে হবে—মাগুরায় আব্দুল হালিম

মাগুরার মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক, চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ

চন্দনাইশের ধোপাছড়ির ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল চিত্র

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে — মাগুরায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা মামলার দ্বিতীয় আসামি গ্রেপ্তার

১০

কুলিয়ারচরে বিএনপি নেতা জিল্লুর রহমান মাস্টারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১২

অবিশ্বাস্য হলেও সত্য: মৌলভীবাজারে একই মসজিদে একদিনে দুইবার জুমার নামাজ

১৩

কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

১৪

রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ সরকারি হাসপাতালের চিকিৎসক গ্রেপ্তার

১৫

‘মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’—জামায়াত এমপি

১৬

লবণাক্ত উপকূলীয় রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ

১৭

কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি

১৮

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও মাইক্রোবাসচালক নিহত, আহত ৬

১৯

মজুরি সংকটে বিপাকে কৃষক, মাগুরায় আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে কাটা হলো পাট

২০