যশোর প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষিকাকে কুপিয়ে জখম, রাস্তা দখলের অভিযোগ

যশোরের চূড়ামনকাঠি বাজার এলাকায় রাস্তা দখলকে কেন্দ্র করে এক শিক্ষিকাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আহত শিক্ষিকা মিসেস রুবিনা আলম।

মঙ্গলবার যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি বাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রভাষক রুবিনা আলম। এ সময় উপস্থিত ছিলেন তার বোন জান্নাতুল ফেরদৌস। তারা শাহ আলম তরফদারের কন্যা এবং তাদের আদি বাড়ি শানতলায়। রুবিনা আলম বর্তমানে ঢাকার মোহাম্মদপুরের একটি স্বনামধন্য কলেজে প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত। তিনি এক যুগেরও বেশি সময় ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত।

সংবাদ সম্মেলনে রুবিনা আলম অভিযোগ করেন, তারা গত প্রায় ৩০ বছর ধরে চূড়ামনকাঠি বাজার এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। তাদের প্রতিবেশী সামাদ ও তার জামাতা সোহান কোনো প্রকার আইনগত অধিকার ছাড়াই এলাকার একটি প্রাচীন জনপথ অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। তিনি জানান, উক্ত পথটি গত ২৫ বছরেরও বেশি সময় ধরে প্রায় ২৫ থেকে ৩০টি পরিবার নিয়মিত ব্যবহার করে আসছে। মূল ভূমির মালিক আমিন তরফদার দলিলে সংশ্লিষ্ট অংশটি রাস্তা হিসেবে উল্লেখ করেছিলেন বলেও দাবি করেন তিনি।

আরো পড়ুন...  ইয়াসমিন নিলার বিরুদ্ধে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ

অভিযোগ অনুযায়ী, সামাদ ও তার জামাতা উক্ত জনপথে অবৈধভাবে দরজা নির্মাণ করে চলাচল বন্ধ করে দেন। এতে এলাকায় দীর্ঘদিন ধরে উত্তেজনা ও বিরোধ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গত ১১ ফেব্রুয়ারি বিবাদী সোহান ধারালো অস্ত্র দিয়ে রুবিনা আলমের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হামলার সময় তার মা চাঁদ সুলতানা ও বোন জান্নাতুল ফেরদৌসও আহত হন বলে অভিযোগ করা হয়। সামাদের ভাই আলম ও ছেলে গোলাম রসুলও ঘটনাটিতে জড়িত বলে দাবি করেন ভুক্তভোগীরা।

রুবিনা আলম বলেন, “আমি একজন শিক্ষক। সমাজে মানুষ গড়ার দায়িত্ব পালন করি। অথচ আজ আমি নিজেই নৃশংস হামলার শিকার হয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।” তিনি অভিযোগ করেন, এই হামলার মাধ্যমে একজন শিক্ষকের সামাজিক সম্মান ক্ষুণ্ন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— অবৈধভাবে নির্মিত স্থাপনা দ্রুত উচ্ছেদ, ভবিষ্যতে যাতে কোনো অবৈধ নির্মাণ না হয় সে জন্য স্থায়ী নিষেধাজ্ঞা, জনসাধারণের চলাচল পুনর্বহাল, হামলাকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা রক্ষায় প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ।

আরো পড়ুন...  চুরি করতে গিয়ে খাটের নিচে ঘুমিয়ে পড়লেন চোর, ফজরের সময় প্রকাশ্যে ধরা

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০