মো: মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি
১৪ মার্চ ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জগন্নাথ পুরে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দিতে জগন্নাথপুরে আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ.কে. এর উদ্যোগে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী, যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল মতিন লাকির অর্থায়নে এবং একতা যুব সংঘের তত্বাবধানে।

১৪ মার্চ শনিবার বাদ জোহর, জগন্নাথপুর পৌরশহরের ৬ নং ওয়ার্ডের হাশিমাবাদ আবাসিক এলাকায় বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। একতা যুব সংঘের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এর বাসভবনে উপস্থিত ছিলেন সংঘটনের সভাপতি কবির হোসেন, গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বি এবং তরুণ যুবকরা। শতাধিক পরিবারের হাতে ঈদের জন্য প্রস্তুত করা খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

একতা যুব সংঘের সভাপতি কবির হোসেন বলেন, “মোঃ আব্দুল মতিন লাকি ভাই প্রায় তিন বছর যাবৎ হাশিমাবাদ আবাসিক এলাকায় এই ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন। তাঁর এই ধরণের উদ্যোগ আমাদের সকলের জন্য অনুপ্রেরণার। আমরা আশা করি ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”

সাধারণ সম্পাদক রবিউল ইসলামও বলেন, “আমরা কৃতজ্ঞতা জানাই মোঃ আব্দুল মতিন লাকিকে, যিনি এই অসহায় পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন। তার সহায়তায় এলাকার গরীব ও সুবিধাবঞ্চিত মানুষদের মুখে ঈদের হাসি ফোটে।”

আরো পড়ুন...  জগন্নাথপুরে রসুলগঞ্জে ধানের শীষের প্রচারণা মিছিলে ভোটারদের উচ্ছ্বাস

মোঃ আব্দুল মতিন লাকি বলেন, “কিছু মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা আমার এই ক্ষুদ্র প্রয়াস। আগামী দিনে ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডের প্রায় চার শতাধিক পরিবারের মধ্যে পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। ভবিষ্যতেও আমি এমন ধরণের উদ্যোগ অব্যাহত রাখব।”

বিতরণ কার্যক্রমে স্থানীয় জনগণ আন্তরিক আনন্দ প্রকাশ করেন এবং বলেন, এই ধরনের উদ্যোগ শুধু সুবিধাবঞ্চিত মানুষদের উপকৃত করছে না, সমাজে একতা, সহযোগিতা এবং মানবিক মূল্যবোধ বৃদ্ধিতেও সহায়ক।

এই উদ্যোগ জগন্নাথপুরের স্থানীয় সম্প্রদায়ে ঈদের আনন্দ ছড়ানোর এক প্রশংসনীয় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ ও এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০