মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি
১৩ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝিকরগাছায় কপোতাক্ষ নদ ঘিরে বৃহৎ পর্যটন প্রকল্প, বদলে যেতে পারে পৌরসভার চেহারা

যশোরের ঝিকরগাছা পৌরসভাকে আধুনিক, পরিবেশবান্ধব ও উন্নয়নমুখী মডেল নগরীতে রূপান্তরের লক্ষ্যে ঐতিহ্যবাহী কপোতাক্ষ নদকে কেন্দ্র করে একটি বৃহৎ পর্যটন প্রকল্প গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে শুধু পৌরসভার অবকাঠামো নয়, স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানেও আসবে বড় ধরনের পরিবর্তন।

মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিনিয়োগ পরিকল্পনা, পৌর উন্নয়ন পরিকল্পনা ও সিআরএপি বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাফফাত আরা সাঈদ।

কর্মশালায় ঝিকরগাছা পৌরসভার উদ্যোগে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রকৌশলী, বিশেষজ্ঞ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন। দিনব্যাপী এই আয়োজনে কপোতাক্ষ নদকে ঘিরে সম্ভাব্য পর্যটন উন্নয়ন পরিকল্পনা, নগর ব্যবস্থাপনা এবং টেকসই অবকাঠামো গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা এবং সহকারী প্রকৌশলী ইদ্রিস আলী সরদার। কর্মশালায় আরও বক্তব্য রাখেন পৌর সহায়ক কমিটির সদস্য ও ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মো. শাহ জালাল আলম, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম রাকিব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়ালিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম এবং যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন।

আরো পড়ুন...  সার্কিট হাউজ পাড়ার ‘গরীবের বন্ধু’ বাবলু মোড়ল

আরইউটিডিপি প্রকল্পের নগর পরিকল্পনাবিদ মো. সাইফুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ মো. আল আমিন, আর্কিটেক্ট আজমিরা আক্তার ও ফারহানা ইসলামসহ আরও অনেকে প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যেও মতামত গ্রহণ করা হয়।

বক্তারা বলেন, কপোতাক্ষ নদকে কেন্দ্র করে পরিকল্পিত পর্যটন এলাকা গড়ে তোলা গেলে ঝিকরগাছা পৌরসভা একটি গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্যে পরিণত হবে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তারা আরও জানান, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে আরইউটিডিপি প্রকল্পের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে পৌর এলাকায় জলবায়ু সহনশীল আধুনিক নগর অবকাঠামো গড়ে উঠবে। পাশাপাশি পৌরসভার সুশাসন, আর্থিক ব্যবস্থাপনা এবং নিজস্ব আয়ের উৎস বৃদ্ধিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আইজিপি পদক পেল মাগুরা জেলা পুলিশ

মাগুরায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মিয়া কুলিয়ারচরে সংবর্ধিত

যুক্তরাজ্য প্রবাসী শফিউল আলম বাবুর মৃত্যুতে আব্দুল মতিন লাকির গভীর শোক

ঝিকরগাছায় কপোতাক্ষ নদ ঘিরে বৃহৎ পর্যটন প্রকল্প, বদলে যেতে পারে পৌরসভার চেহারা

আলেম: নির্ভরতার নয়, নেতৃত্বের প্রতীক হওয়া জরুরি

শ্রীমঙ্গলে দিনের আলোতে প্রকাশ্যে নারী ছিনতাই, গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার লুট

রাজশাহীতে থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

ইয়ূথ এন্ডিং হাঙ্গার ভোলা জেলা ইউনিটের নতুন নেতৃত্বে রাশেদ ও তাহমিনা

মৌলভীবাজারে মৃত ও অক্ষম সরকারি কর্মচারীদের পরিবারকে অনুদানের চেক বিতরণ

১০

মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

১১

ভারতীয় মোবাইল, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেটের বিশাল চালান জব্দ

১২

ঈদে ঘুরে আসুন প্রকৃতির নিভৃত স্বর্গ ‘বেকি লেক’

১৩

“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়” — মাগুরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

১৪

টোলমুক্ত মহানন্দা সেতুর দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাও

১৫

প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নির্মাণাধীন ঘরে বালুচাপা

১৬

চট্টগ্রামে ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ, রহস্য ঘিরে তদন্ত

১৭

বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রাসেল-সম্পাদক রাহুল

১৮

রাজশাহীতে ‘জম্বি মাদক’ আতঙ্ক

১৯

মাজারে মেলা দেখতে এসে তরুণী ধর্ষণের শিকার, অভিযুক্ত যুবক আটক

২০