মুহাম্মদ কাইসার হামিদ, (কুলিয়ারচর) প্রতিনিধি,
২২ এপ্রিল ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দখল জটে সড়ক নির্মাণ বন্ধ, ভোগান্তি তীব্র

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে পূর্ব আব্দুল্লাহপুর থেকে পশ্চিম আব্দুল্লাহপুর পর্যন্ত নির্মাণাধীন সড়কের কাজ দখল জটিলতার কারণে বন্ধ হয়ে গেছে। সরকারি রাস্তার দুই পাশ দখলমুক্ত না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রেখে নির্মাণসামগ্রী সরিয়ে নিয়েছে, ফলে স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

জানা গেছে, সরকারি টেন্ডারের আওতায় এমআরআরআইডিপি প্রকল্পের মাধ্যমে প্রায় ২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে ১১৬০ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের সড়কটি আরসিসি নির্মাণের কাজ শুরু হয়। চট্টগ্রামের “মেসার্স মোহাম্মদ ইউসূফ এন্ড ব্রাদার্স প্রা. লি.” নামের একটি প্রতিষ্ঠান ২০২৫ সালের ৮ ডিসেম্বর কাজ শুরু করে, যা ২০২৬ সালের ৮ জুলাইয়ের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পটির তদারকির দায়িত্বে রয়েছেন স্থানীয় ঠিকাদার মো. দেলোয়ার হোসেন খোকন।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, কাজ শুরুর আগে রাস্তার দুই পাশের অবৈধ দখলদারদের জায়গা ছেড়ে দিতে বলা হয়। এতে প্রায় ৯০ শতাংশ এলাকা দখলমুক্ত করে কাজ এগিয়ে নেওয়া সম্ভব হয়। তবে শেষ পর্যায়ে পূর্ব আব্দুল্লাহপুর দক্ষিণ পাড়ায় এসে জটিলতা দেখা দেয়। অভিযোগ রয়েছে, সেখানে কয়েকজন ব্যক্তি রাস্তার জমি দখল করে ঘর নির্মাণ করায় সড়কের প্রস্থ সংকুচিত হয়ে পড়ে এবং কাজ বন্ধ হয়ে যায়।

আরো পড়ুন...  নূরুল মিল্লাতের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

তদারককারী মো. দেলোয়ার হোসেন খোকন জানান, একাধিকবার অনুরোধের পর একজন দখলদার তার অংশের জায়গা ছেড়ে দিলেও অন্যরা এখনও দখলমুক্ত করেননি। ফলে বাধ্য হয়ে কাজ স্থগিত রাখতে হয়েছে। তিনি বলেন, “রাস্তা দখলমুক্ত হলেই আবার কাজ শুরু করা হবে।”

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দখলদারদের জায়গা ছাড়তে বলা হলেও তারা নানা অজুহাতে সময়ক্ষেপণ করছেন। এতে করে সাধারণ মানুষের চলাচলে মারাত্মক ভোগান্তি তৈরি হয়েছে, বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠছে।

অভিযুক্তদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিক সংকটের কারণে তারা তাৎক্ষণিকভাবে ঘর সরাতে পারছেন না। তবে কিছু সময় দিলে তারা জায়গা খালি করবেন বলে আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া বলেন, সড়কের সাইট সংক্রান্ত সমস্যা সমাধান হলেই পুনরায় নির্মাণ কাজ শুরু করা হবে।

স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনিক উদ্যোগ নিয়ে দখল সমস্যা সমাধান করা হোক, যাতে সড়ক নির্মাণ কাজ শেষ করে জনদুর্ভোগ লাঘব করা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের পরও কুলিয়ারচরে ফের সরকারি গাছ কাটার অভিযোগ

কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ২২৬ অবৈধ জাল ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

ভিমরুলী ভাসমান বাজারে ডিজে-সাউন্ড বন্ধে প্রশাসনের অভিযান

মোরেলগঞ্জে সম্প্রীতির সমাবেশ

সুন্দরবন রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণ জরুরি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ আটক ২

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিতে রঙিন মাগুরা, দেয়ালজুড়ে শিক্ষার্থীদের গ্রাফিতি

কন্যাশিশুর অধিকার সুরক্ষায় ঝালকাঠিতে সচেতনতামূলক সভা

প্রভাতের ফুলবনে: সুবাসে লেখা জীবনের নীরব দর্শন

১০

মোরেলগঞ্জে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

১১

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার

১২

শিরোনাম: প্রবাসে তিন ছেলে, ঘরে একা বৃদ্ধ—চার দিন পর মিলল চন্দনাইশের আবদুর রহমানের মরদেহ

১৩

ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড

১৪

বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

১৫

মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্রী

১৬

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ জন গ্রেফতার

১৭

সোনাহাট স্থলবন্দরে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

১৮

নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

১৯

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা এমপি শওকতুল ইসলাম শকুর

২০