মোঃ শাহীন হাওলাদার, বিশেষ প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দায়িত্ব নিয়েই মাঠে এমপি আব্দুল আলিম, স্বাস্থ্যসেবা ও আইনশৃঙ্খলায় কড়া বার্তা

ঝাড়ু হাতে শুরু, স্বাস্থ্যখাতে জরুরি উদ্যোগ—মাঠে এমপি আব্দুল আলিম
ঝাড়ু হাতে শুরু, স্বাস্থ্যখাতে জরুরি উদ্যোগ—মাঠে এমপি আব্দুল আলিম | ছবি : দৈনিক ইতিহাস

জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরপরই নিজ নির্বাচনী এলাকা শরণখোলায় ছুটে আসেন নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আব্দুল আলিম। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

শরণখোলায় পৌঁছে প্রথমেই ঝাড়ু হাতে সড়ক পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এমপি। পরে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হন এবং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে হাসপাতালের নানা সমস্যা—চিকিৎসক সংকট, নার্স ও স্টাফ স্বল্পতা এবং পরিচ্ছন্নতা কর্মীর ঘাটতির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এমপি আব্দুল আলিম এসব সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জরুরি উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, শরণখোলার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি শরণখোলায় মাদক, জুয়া ও ইভটিজিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।

আরো পড়ুন...  শরণখোলায় আগুনে পুড়ল ওয়ার্ড বিএনপি কার্যালয়

এ ছাড়া বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন এলাকায় জলদস্যুতা রোধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেন এমপি। তিনি বলেন, সুন্দরবনকে সম্পূর্ণ জলদস্যুমুক্ত ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

এমপি অধ্যক্ষ আব্দুল আলিমের এমন সরেজমিন তৎপরতা স্থানীয় জনগণের মাঝে আশাবাদ সৃষ্টি করেছে। এলাকাবাসীর প্রত্যাশা, তার সক্রিয় উদ্যোগে শরণখোলার স্বাস্থ্যসেবা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন ঘটবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০