মো: কামরুল ইসলাম টিটু, বাগেরহাট শরণখোলা প্রতিনিধি,
২৮ জানুয়ারি ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধানসাগরে ধানের শীষের জনসভা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার আমড়াগাছিয়া বহুমুখী হাই স্কুল মাঠে এ জনসভার আয়োজন করা হয়।

জনসভাকে ঘিরে ধানসাগর ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক ব্যানার, ফেস্টুন ও ধানের শীষ প্রতীক হাতে নিয়ে খণ্ড খণ্ড মিছিলসহ সভাস্থলে জড়ো হন। মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

ধানসাগর ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে। তিনি বলেন, “আপনারা আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, ঘের দখল ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেব। শরণখোলাকে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।” তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে এবং আইনের শাসন নিশ্চিত করা হবে।

আরো পড়ুন...  শরণখোলায় মাছের ঘেরে ১০ ফুট অজগর উদ্ধার

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নেয়ামুল নাসির আলাপ। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে জনগণ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ।” জেলা বিএনপি নেতা হাদিউজ্জামান হিরু, শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাবেক সভাপতি খান মতিয়ার রহমান এবং সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লালও বক্তব্য দেন।

এছাড়াও বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, মোড়লগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহজাহান দুলাল এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজওয়ানুল হক সবুজ।

জনসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য তালুকদার মধু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মান্না, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ওরফে জিয়া মসজিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা ইব্রাহিম, বিএনপি নেতা মনির সিপাই ও ছাত্রদল নেতা শামীম শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং নির্বাচনে বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে যাওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০