হুমায়ন কবির, নান্দাইল( ময়মনসিং)
২৩ জানুয়ারি ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নান্দাইলে জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নান্দাইলে জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
নান্দাইলে জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান | ছবি : দৈনিক ইতিহাস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মী। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নান্দাইল উপজেলার চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি আয়োজন করা হয় নান্দাইল আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের চূড়ান্ত সংসদ সদস্য মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরীর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে। এতে জাতীয় পার্টির নান্দাইল উপজেলা শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হাসনাত মাহমুদ তালহার নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জাতীয় পার্টির নান্দাইল উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ধীমান কুমার সরকার ও শাহজাহান ফকির, সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রিপন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ও আহমেদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ভূঁইয়া শরিফ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ, সাবেক অর্থ সম্পাদক আব্দুল মতিন মীর, সাবেক প্রচার সম্পাদক আবু তাহের ভূঁইয়া, সাবেক যুগ্ম কৃষি বিষয়ক সম্পাদক নিয়াজ হোসেন, সাবেক সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম শান্তি, সাবেক এনজিও বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হবি ও যুগ্ম এনজিও বিষয়ক সম্পাদক গোলাম মোস্তুফা। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

আরো পড়ুন...  শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দেয়নি সরকার: শামা ওবায়েদ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী ইয়াসের খান চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নের স্বাবলম্বী বাংলাদেশ গড়তে ধানের শীষের কোনো বিকল্প নেই। তিনি সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

ইয়াসের খান চৌধুরী আরও বলেন, আসন্ন নির্বাচনে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের অতীতের সকল মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নান্দাইলকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী জনপদ গড়ে তুলতে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান তিনি। তাঁর ভাষায়, সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং আগামীর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে একমাত্র বিএনপিই সক্ষম।

নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, তরুণ দল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপি প্রার্থী সোমনাথ দে’র মতবিনিময়

এই যোগদান অনুষ্ঠান নান্দাইলের রাজনৈতিক অঙ্গনে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০