মো. শরিফুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি:
১৬ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নূরনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের ছোট শ্যামনগর গ্রামে পানিতে ডুবে আব্দুর রহমান নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল আনুমানিক ১০টার দিকে ঘটে যাওয়া এ হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মাঝে চলছে কান্নার মাতম।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ছোট শ্যামনগর গ্রামের বাসিন্দা মো. আমির হোসেনের ছোট ছেলে আব্দুর রহমান প্রতিদিনের মতো বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। খেলতে খেলতে একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরের দিকে চলে যায়। এ সময় পরিবারের সদস্যরা নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত থাকায় কেউ বিষয়টি খেয়াল করতে পারেননি।

কিছু সময় পর শিশুটিকে আশপাশে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির বিভিন্ন স্থান, প্রতিবেশীর ঘর এবং আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখা যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন...  উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়নে শঙ্কা, চাঁদাবাজি বন্ধের আহ্বান এমপি আজহারের

পরিবার সূত্রে জানা যায়, নিহত শিশুটির বাবা মো. আমির হোসেন জীবিকার তাগিদে ইঞ্জিনভ্যান চালানোর কাজ করেন এবং ঘটনার সময় তিনি মুন্সিগঞ্জ এলাকায় অবস্থান করছিলেন। অন্যদিকে শিশুটির মা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। পরিবারের সদস্যদের দাবি, মাত্র অল্প কিছু সময়ের অসতর্কতার মধ্যেই তাদের সুখের সংসারে নেমে আসে অপূরণীয় শোক।

নিহত শিশুর স্বজনরা জানান, আব্দুর রহমান ছিল পরিবারের সবার আদরের সন্তান। তার হাসি, কান্না ও ছোট ছোট দুষ্টুমিতে সারাক্ষণ মুখর থাকত পুরো বাড়ি। হঠাৎ করেই সেই শিশুর নিথর দেহ দেখে পরিবারের সদস্যরা ভেঙে পড়েন। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

এলাকাবাসী জানান, গ্রামাঞ্চলের অধিকাংশ বাড়ির আশপাশে পুকুর থাকলেও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অনেক পরিবার পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করে না। ফলে প্রায়ই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। তারা শিশুদের প্রতি আরও বেশি নজরদারি বৃদ্ধি এবং পুকুরের চারপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানান।

স্থানীয়দের মতে, শিশুদের এক মুহূর্তের অসতর্কতা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই পরিবার ও অভিভাবকদের আরও সচেতন হওয়ার পাশাপাশি শিশুদের নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

আরো পড়ুন...  জয়পুরহাট-১ আসনে ত্রিমুখী লড়াই, আলোচনার কেন্দ্রে স্বতন্ত্র নারী প্রার্থী শিখা

নিষ্পাপ শিশু আব্দুর রহমানের এই করুণ মৃত্যু শুধু তার পরিবারকেই নয়, পুরো ছোট শ্যামনগর গ্রামবাসীকেই গভীরভাবে শোকাহত করেছে। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় নেমে এসেছে বিষাদের ছায়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০