পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
২৫ জুন ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটিয়া থানার মোড় বেবি টেক্সী, টেম্পু ড্রাইভার্স ও সহকারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের অধিভুক্ত চট্টগ্রাম বেবি টেক্সী, টেম্পু ড্রাইভার্স ও সহকারী ইউনিয়ন (রেজি নং- চাঁ-১৩৪৯১) এর পটিয়া থানার মোড় শাখার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দীন। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের পটিয়া থানার মোড় শাখার নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ দিদারুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ মোসলেম উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোরশেদ আলম এবং গাজী আবু তাহের।

প্রধান বক্তা ছিলেন শাহনাজ পারভীন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা ইদ্রিস পানু।

এছাড়া বক্তব্য রাখেন উপদেষ্টা আবদুল আজিজ, সংগঠনের চট্টগ্রাম জেলার সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, দক্ষিণ জেলার সভাপতি মোহাম্মদ ইদ্রিচ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দীন চৌধুরী, পৌর যুবদল নেতা মামুনুর রশীদ মামুন ও সাহেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, দেশকে অস্থিতিশীল করার কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পরও তাদের আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে এবং এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে হবে।

আরো পড়ুন...  সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি উঠল সংসদে

তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ের বিষয়ে তিনি সবসময় সোচ্চার। শ্রমিকরা ঐক্যবদ্ধ থাকলে মালিকপক্ষ শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে বাধ্য হবে। পাশাপাশি বাংলাদেশের শ্রম আইনে শ্রমিকদের অধিকার সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে বলেও তিনি জানান।

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১০

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১১

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১২

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১৩

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১৪

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৫

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

১৬

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

১৭

দুই স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

১৮

বিশ্বনাথে প্রবাসীর উদ্যোগে ৪৫ শিক্ষার্থী পেল স্কুল ড্রেস

১৯

শ্যামনগরে ৩ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

২০