আশরাফুজ্জামান,গাইবান্ধা প্রতিনিধি,
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পলাশবাড়ী পৌর নির্বাচন: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার রুবেলের

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা নির্বাচন সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিলে অংশ নিয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) পৌর এলাকার বাংলাদেশ প্রেস ক্লাব, পলাশবাড়ী উপজেলা শাখা কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে তিনি তার রাজনৈতিক অভিজ্ঞতা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক প্রত্যাশা নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন। দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রুবেল ছাত্রজীবন থেকেই দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি ২০০২ থেকে ২০১৭ সাল পর্যন্ত পলাশবাড়ী উপজেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০৯ সালে গাইবান্ধা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গাইবান্ধা জেলা কমিটির সহ-যুব বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

মতবিনিময় সভায় রুবেল বলেন, “পৌরসভাকে জনগণের প্রকৃত সেবাকেন্দ্রে রূপান্তর করাই হবে আমার মূল লক্ষ্য। দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে চাই।” তিনি নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ, আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা চালু, পৌরসেবায় ডিজিটাল পদ্ধতির সম্প্রসারণ, সড়ক অবকাঠামো ও আলোকসজ্জার উন্নয়ন এবং যুবসমাজের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান।

আরো পড়ুন...  মুছাপুর রেগুলেটর নির্মাণে ৮৯৬ কোটি টাকার প্রকল্প, দ্রুত কাজ শুরুর আশা

শিক্ষাজীবনে তিনি ১৯৯৮ সালে পলাশবাড়ী সরকারি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। তার বড় ভাই জিয়াউল হক জুয়েল পলাশবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনীতির পাশাপাশি ক্রীড়াঙ্গনেও রয়েছে তার সক্রিয় সম্পৃক্ততা। ১৯৯২, ১৯৯৩ ও ১৯৯৪ সালে বিভাগীয় ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন তিনি। বর্তমানে পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমির ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে সাংবাদিকরা সম্ভাব্য নির্বাচনী রূপরেখা, নাগরিক সেবা ব্যবস্থার সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। জবাবে রুবেল বলেন, “নাগরিকদের প্রত্যাশাই হবে আমার কর্মপরিকল্পনার ভিত্তি। অংশগ্রহণমূলক ও জনবান্ধব পৌর প্রশাসন গড়ে তুলতে চাই।”

এদিকে পৌর এলাকার কয়েকজন ব্যবসায়ী, শিক্ষক ও তরুণের সঙ্গে কথা বলে জানা যায়, তারা নিয়মিত মাঠে সক্রিয়, সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রত্যাশা করেন। অনেকের মতে, তরুণ ও কর্মমুখী নেতৃত্ব পৌর প্রশাসনে নতুন দৃষ্টিভঙ্গি ও গতিশীলতা আনতে সক্ষম।

রাজনৈতিক জীবনে একাধিক মামলার আসামি হয়ে কয়েকবার কারাবরণ করেছেন বলেও রুবেল উল্লেখ করেন। তার দাবি, এসব মামলা রাজনৈতিক প্রেক্ষাপটে দায়ের করা হয়েছিল।

আরো পড়ুন...  মাগুরায় দুর্নীতি ও সন্ত্রাসবিরোধী কঠোর অবস্থানের ঘোষণা

অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মুহাম্মদ শহিদুল ইসলাম রাজা।

সব মিলিয়ে, পলাশবাড়ী পৌরসভা নির্বাচনকে ঘিরে ফরিদুল হক রুবেলের সম্ভাব্য প্রার্থীতা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও সমীকরণের জন্ম দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০