মোঃ সুলতান মাহমুদ, স্টাফ রিপোর্টার
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পৈতৃক ভিটা বাঁচাতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার কৃষক পরিবার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষক ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, স্থানীয় মৃত ইদ্রিস আলীর ছেলে মাসুদ রানা ও তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি মানিক মিয়ার পারিবারিক জমি কেনার প্রস্তাব দেন। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, তারা দালালের মাধ্যমে জমি বিক্রিতে রাজি না হওয়ায় বিরোধের সৃষ্টি হয়।

ভুক্তভোগী পরিবারের ভাষ্য, সোমবার বিকেলে মাসুদ রানা তার সহযোগী সবুজ, জাহাঙ্গীর, মনির, আলম, শফিকুল ও জাহাঙ্গীর হোসেনসহ কয়েকজন তাদের বাড়িতে গিয়ে মানিক মিয়াকে মারধর করেন। এ সময় ঘর থেকে নগদ টাকা নেওয়ারও অভিযোগ করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় মানিক মিয়াকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, অভিযোগ পেয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  কালিয়াকৈরে বিএনপির মহিলা সমাবেশ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০