ইতিহাস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৬, ১:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশে নির্বাচনকালে ভ্রমণ ঝুঁকি: তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্যের

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। ছবি সংগৃহীত
ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। ছবি সংগৃহীত

জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুক্তরাজ্য বাংলাদেশের তিনটি জেলায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এই নির্দেশনা জারি করেছে।

এফসিডিও বলেছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণা ২২ জানুয়ারি থেকে শুরু হওয়ায় এই সময় অনেক এলাকায় নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। তাই জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সহিংসতা ও অপরাধমূলক কার্যক্রমের খবর নিয়মিত আসে। এজন্য রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় ভ্রমণ এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।

এফসিডিওর মতে, সন্ত্রাসবাদ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে। তারা সতর্ক করেছে যে, সন্ত্রাসীরা হামলা চালাতে পারে এবং হামলা নির্বিচারে হতে পারে। বিদেশি নাগরিকদের যাতায়াতের স্থানও হামলার লক্ষ্য হতে পারে।

এফসিডিও সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে সরকারি ও বেসরকারি ভবন, রেস্তোরাঁ ও ক্যাফে, গণপরিবহন, জনাকীর্ণ এলাকা, ধর্মীয় উপাসনালয় ও রাজনৈতিক সমাবেশস্থল উল্লেখ করেছে।

সংস্থাটি স্মরণ করিয়েছে যে, ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে গণঅভ্যুত্থানের সময় দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছিল। এতে বহু মানুষ নিহত ও আহত হন। এফসিডিও জানিয়েছে, আগামী নির্বাচনের দিন নির্ধারিত থাকলেও দেশের পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। বিভিন্ন রাজনৈতিক দল নিয়মিত সভা-সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে, যা দ্রুত সহিংস রূপ নিতে পারে।

আরো পড়ুন...  রাজশাহী চেম্বার অফ কমার্সের নির্বাচন স্থগিত

এফসিডিও সাধারণ জনগণ ও ভ্রমণকারীদের প্রতি আহ্বান জানিয়েছে— রাজনৈতিক সমাবেশ, বিক্ষোভ ও বড় জমায়েত এড়িয়ে চলতে। কোথাও বিক্ষোভ শুরু হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে। পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে এবং স্থানীয় গণমাধ্যমের খবর নিয়মিত অনুসরণ করতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০