মো: রোমন হায়দার ব্রাহ্মণবাড়ি়য়া প্রতিনিধি
৬ ফেব্রুয়ারী ২০২৬, ৮:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঞ্ছারামপুরে জনতার ঢলে পথসভায় জোনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের গণসংহতি আন্দোলনের হেভিওয়েট প্রার্থী জোনায়েদ সাকি শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাঞ্ছারামপুরে বিভিন্ন গ্রাম ও উঠান বৈঠকে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। ছলিমাবাদ ইউনিয়নের ছলিমাবাদ স্কুল মাঠসহ হায়দরনগর, তাতুয়াকান্দি, কমলপুর, সাতবিলা, পাইকারচর ও হোসেনপুরসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পথসভায় স্থানীয় জনতার ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে।

প্রচারণা চলাকালীন জোনায়েদ সাকি বলেন, “কৃষকদের মুখে হাসি ফুটাতে হলে তাদের কার্যকর সহায়তা দিতে হবে। কৃষকরা স্মার্ট কার্ডের মাধ্যমে সার, বীজ, কীটনাশক ও অন্যান্য কৃষি সহায়তা সহজে পাবে। আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের জন্য। আমাদের লক্ষ্য, এই শিশুরা যোগ্য, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠুক।”

তিনি আরও বলেন, “মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা এবং সর্বজনীন স্বাস্থ্যসেবা কার্যকর করা অত্যন্ত জরুরি। এজন্য আমরা ‘ইউনিভার্সাল হেলথ সার্ভিস’ বা সর্বজনীন স্বাস্থ্যসেবা কার্ড চালু করার পরিকল্পনা করছি। এতে যে কেউ অসুস্থ হলে সহজে চিকিৎসা সুবিধা পাবে। এই ব্যবস্থায় রাষ্ট্রকে স্বাস্থ্যসেবার দায়িত্ব নিতে হবে এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, “বাঞ্ছারামপুরের প্রতিটি গ্রামে খেলাধুলার জন্য মাঠ তৈরি করতে আমরা উদ্যোগ নেব। শিশুরা যাতে খেলাধুলা করতে পারে এবং সুস্থভাবে বড় হতে পারে, সেই দিকেও আমরা মনোযোগ দেব।”

আরো পড়ুন...  হাদি হত্যার বিচার দাবিতে পাঁচবিবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

এই নির্বাচনী প্রচারণায় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এমএ খালেক পিএসসি, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার দবিরউদ্দিন, ব্যারিস্টার নাসের খান অপু, যুক্তরাজ্য মহিলা দলের নেত্রী অন্জনা আলম, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আ.আজিজ, বিএনপি নেতা এনামুল হক, শিল্পপতি কামরুজ্জামান ও জাসাস নেতা আবদুস সালাম।

জোনায়েদ সাকি বর্তমানে বাঞ্ছারামপুরে ১০ জন প্রার্থীর মধ্যে অন্যতম আলোচিত ও জনপ্রিয় প্রার্থী। তিনি বিএনপি জোটের মনোনয়ন নিয়ে গণসংহতি আন্দোলনের মাথাল প্রতীকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের বাকি মাত্র পাঁচ দিন, তাই তিনি ঝড়ো গতিতে পথসভা, ডোর টু ডোর ক্যাম্পেইন এবং উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে নিজ ভাবমূর্তিসহ নির্বাচনী বার্তা পৌঁছে দিচ্ছেন।

স্থানীয় জনসাধারণের ব্যাপক অংশগ্রহণ ও উচ্ছ্বাসপূর্ণ স্বাগত এই প্রচারণার শক্তি আরও বৃদ্ধি করেছে। প্রার্থীর কথায়, “জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাদের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে আমরা উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০