ইতিহাস ডেস্ক
১০ জুন ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন কার্যক্রমে কোনো বৈষম্য রাখা হবে না—সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকাতেই সমানভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

বুধবার (১০ জুন) বিকেলে অধিবেশনের চতুর্থ দিনের সম্পূরক প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের জন্য নির্দিষ্ট আসন না থাকলেও দলীয় ও সাংগঠনিকভাবে তাদের কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, “সরাসরি নির্বাচিত সংসদ সদস্যদের মতোই নারী সংসদ সদস্যরাও উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রাখছেন। সরকারি নিয়ম অনুযায়ী সবাইকে নিয়েই আমরা এগোচ্ছি।”

অধিবেশনে বিরোধী দলের সদস্যদের উন্নয়ন বঞ্চনার অভিযোগ প্রসঙ্গেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন। তিনি জানান, সম্প্রতি সংসদের এক বৈঠকে বিরোধী দলের সদস্যদের কিছু এলাকায় এলজিইডির সহযোগিতা না পৌঁছানোর বিষয়টি উঠে আসে, পরে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

তারেক রহমান বলেন, “বর্তমান সরকার সুষম উন্নয়নে বিশ্বাস করে। সরকারি দলের এমপিদের মতোই বিরোধী দলের সদস্যদের এলাকাতেও সমানভাবে উন্নয়ন কার্যক্রম চলবে।”

আরো পড়ুন...  জনগণ শান্তি চায়, একটি পক্ষ চায় অরাজকতা : প্রধানমন্ত্রী

সরকারের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনার বিষয়ে তিনি বলেন, সমালোচনা ইতিবাচকভাবে গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ পরিচালনা নিয়ে আলোচনার প্রসঙ্গে বলেন, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই পর্যবেক্ষণ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

পরিবেশ স্টার্টআপ তহবিল গঠনের আহ্বান জুবাইদা রহমানের

প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

নলডাঙ্গায় প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের জানাজায় মানুষের ঢল

ঝালকাঠির কাঠালিয়ায় মানবিক মিরাজ খান ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সাকিন

নড়াইলে ৫৯ বোতল এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার

মেসির পেনাল্টিতে আর্জেন্টিনার লিড দ্বিগুণ, আইসল্যান্ডের বিপক্ষে দাপট

১০

কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১১

রাতের মধ্যে বজ্রবৃষ্টির সতর্কতা, যেসব জেলায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা

১২

শাবনূর–পূর্ণিমা সম্পর্ক নিয়ে আলোচনায় নতুন মোড়: “আমাদের দা-কুড়াল সম্পর্ক না”

১৩

বাগেরহাটে জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

১৪

মহাসড়কের পাশে যুবকের মরদেহ, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন সঙ্গী

১৫

বিশ্ব পরিবেশ দিবসে রামপালে বর্ণাঢ্য আয়োজন: বৃক্ষরোপণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১৬

রামপালে সরকারি খাল দখল করে মাছ চাষের অভিযোগ, পানি প্রবাহ বন্ধের আশঙ্কা

১৭

রাস্তা থেকে যুবককে তুলে নিয়ে কিশোরী মেয়ের সঙ্গে জোরপূর্বক বিয়ের অভিযোগ

১৮

গোপালপুর ইউনিয়নে ভোটারদের দ্বারে দ্বারে তরুণ চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান

১৯

জগন্নাথপুরে আত্ম-কর্মসংস্থান প্রশিক্ষণ একাডেমির সনদপত্র ও পুরস্কার বিতরণ

২০