মোজাম্মেল হক বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম। তিনি বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে মাদক ও অপরাধ থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। তিনি বলেন, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা হলে তাদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে ওঠে। এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে সহায়ক ভূমিকা রাখে।

টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। মাঠজুড়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে সৃষ্টি হয় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন, পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন...  সমাজসেবায় অনন্য লায়ন শাহাদাত হোসেন

উদ্বোধনী খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং তাদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীর প্রতি সহিংসতা নিরসনে শরনখোলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন 

পটিয়ায় নিহত পঙ্কজ শীলের পরিবারের পাশে এমপি এনাম

কেষ্টমনিপাড়ায় বিজিবির নতুন ক্যাম্প স্থাপন

রেললাইন পারাপারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

যুক্তরাষ্ট্রের বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সমতা পার্টির রোড মার্চ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

মাগুরায় ছাত্রশিবিরের কর্মী শিক্ষা শিবির

মহিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

মাগুরা প্রেসক্লাবে নবাগত ডিসির মতবিনিময়

১১

মোরেলগঞ্জে ১০ লাখ নকল ডারবি সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার

১২

জগন্নাথপুরে মাসআলা নিয়ে সংঘর্ষ, আহত ৭০

১৩

ভোলায় এক বছরে পানিতে ডুবে ১৬৪ শিশুর মৃত্যু

১৪

চাঁপাইনবাবগঞ্জে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

শ্রীপুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

১৬

মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ

১৮

স্কুল মাঠে খেলাকে কেন্দ্র করে শিশুদের মারধরের অভিযোগ

১৯

বিশ্বনাথে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত

২০