শরীফ মিয়া, স্টাফ রিপোর্টার:
১২ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৃদ্ধ ভোটারদের পাশে জাকির হোসেন

জামালপুরের ইসলামপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ চলাকালে বৃদ্ধ ও অসুস্থ ভোটারদের কেন্দ্রে এনে ভোটাধিকার প্রয়োগে সহায়তা করেছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন (জাকির)। মানবিক এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

ইসলামপুর নেকজাহান সরকারি হাই স্কুল কেন্দ্রের ৬ নং ওয়ার্ডের বেপারী পাড়া ভোটকেন্দ্রে এ চিত্র দেখা যায়। সকাল থেকে কেন্দ্র এলাকায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে। এ সময় পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা একত্রিত হয়ে শৃঙ্খলা বজায় রেখে ভোটারদের সহযোগিতা করেন। বিশেষ করে যারা বার্ধক্যজনিত অসুস্থতা কিংবা শারীরিক সমস্যার কারণে কেন্দ্রে যেতে পারছিলেন না, তাদের বাড়ি থেকে কেন্দ্রে পৌঁছে দিতে সহায়তা করা হয়।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনের উপস্থিতিতে ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ জোয়ান আলী, পৌর বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সন্দীপ ইসলাম, মহিলা দলের সভাপতি মোছাঃ শিখা, স্বেচ্ছাসেবক দলের ৬ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শেরে আলম এবং স্থানীয় নেতা ভোলা ব্যাপারীসহ অন্যান্য নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন।

আরো পড়ুন...  ভোলার ভেদুরিয়ায় নদীভাঙন রোধে জুমার নামাজ শেষে বিক্ষোভ, দ্রুত জিও ব্যাগ ফেলার দাবি

স্থানীয় সূত্রে জানা যায়, বেপারী পাড়া গ্রামের বেশ কয়েকজন বৃদ্ধ ও অসুস্থ ভোটার ভোটকেন্দ্রে যেতে শারীরিকভাবে অক্ষম ছিলেন। বিষয়টি জানতে পেরে নেতাকর্মীরা তাদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করেন। কেউ হেঁটে, কেউবা সহায়তায় ভর দিয়ে কেন্দ্রে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদান শেষে অনেকেই সন্তোষ প্রকাশ করেন এবং সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

মোঃ জাকির হোসেন বলেন, “গণতন্ত্রে প্রত্যেক নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বৃদ্ধ ও অসুস্থ ভোটাররা যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি আমাদের দায়িত্বের অংশ।” তিনি আরও বলেন, নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

ভোটকেন্দ্রে উপস্থিত ভোটারদের মধ্যে নারী ও প্রবীণদের অংশগ্রহণও ছিল লক্ষণীয়। সার্বিকভাবে কেন্দ্রের পরিবেশ ছিল শান্তিপূর্ণ এবং উৎসবমুখর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন সতর্কতার সঙ্গে।

স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ ভোটারদের উৎসাহিত করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করে তোলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০