আশিকুর রহমান শান্ত, ভোলা জেলা প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার ভেদুরিয়ায় নদীভাঙন রোধে জুমার নামাজ শেষে বিক্ষোভ, দ্রুত জিও ব্যাগ ফেলার দাবি

ভোলার ভেদুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জাঙ্গালিয়া নদীর ভয়াবহ ভাঙনে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় নদীপাড়ের শত শত পরিবার। ইতিমধ্যে বহু ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে হুমকির মুখে রয়েছে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, কওমি মাদ্রাসা এবং একটি বড় কবরস্থান।

ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার দাবিতে শুক্রবার জুমার নামাজ শেষে এলাকাবাসী বিক্ষোভে অংশ নেন। পরে শত শত মুসল্লি নদীতীরবর্তী এলাকায় জমায়েত হয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, টেকেরহাট এলাকা থেকে উত্তর চর ভেদুরিয়া হয়ে কালিকাষ্ট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় তীব্র ভাঙন চলছে। এতে ৬৪ নম্বর উত্তর চর ভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভাঙন চললেও কার্যকর কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রায় দেড় শতাধিক পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, আমাদের ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান রক্ষায় দ্রুত জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করতে হবে। আর দেরি করলে পুরো এলাকা নদীগর্ভে হারিয়ে যাবে।

আরো পড়ুন...  ভাণ্ডারিয়ার শিয়ালকাঠী পশুর হাটে খাজনা নেই, ক্রেতা-বিক্রেতারা স্বস্তিতে

তারা আরও জানান, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই যদি জরুরি ভিত্তিতে জিও ব্যাগ বা টেকসই বাঁধ নির্মাণ না করা হয়, তাহলে ভেদুরিয়ার এই জনপদ মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে।

স্থানীয়রা দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইন হাওরে চুরি-ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযান

পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ

চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযান, সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

কালিহাতীতে ইয়াবাসহ দুজনের বিরুদ্ধে মাদক মামলা

দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

দুই মাস মানুষের পদচারণা বন্ধ, স্বস্তিতে সুন্দরবন—বাড়ছে বাঘ-হরিণের বিচরণ

গ্ল্যামারের আড়ালে মাটির মানুষ জয়া, কোদাল হাতে বাগানে ব্যস্ত অভিনেত্রী

সন্তানের অবহেলায় বাঁধের ঢালে আশ্রয়, মৃত্যুর প্রহর গুনছেন আশি বছরের আজিজুর

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক

১০

১২ কেজি গাঁজা উদ্ধার, মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি পেল নোয়াখালী ডিবি

১১

ভোলায় সিএনজি-হালকাযান শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

১২

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির কথিত কটূক্তির প্রতিবাদ

১৩

কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসনে ৫০ জনের হাতে বকনা গরু তুলে দিল উপজেলা প্রশাসন

১৪

পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

১৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১৬

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙন: বিলীন দুই শতাধিক ঘরবাড়ি, শিগগিরই শুরু স্থায়ী বাঁধ নির্মাণের কাজ

১৭

নাচোলে এডিপির অর্থায়নে চার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ড. মিজানুর রহমান

১৮

বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের নগদ অর্থ সহায়তা বিতরণ

১৯

দেহ নয় বিবেকের বেচাকেনাই সমাজের সবচেয়ে ভয়ংকর পতন

২০