Advertisement
মোঃ মাসুম বিল্লাহ, ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভান্ডারিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় চড়খালী কাটাখাল ও ভারানীর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে এই উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশের নদী-নালা, খাল ও জলাশয় পুনরুদ্ধার বর্তমান সরকারের একটি অগ্রাধিকারমূলক কর্মসূচি। এর মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং জলাবদ্ধতা কমবে।

তিনি আরও বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন করা হবে। এতে কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সামগ্রিকভাবে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ (মলাদ জোমাদ্দার), এবং ভান্ডারিয়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মন্নান হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন...  বাঞ্ছারামপুরে পাঁচ দফা অঙ্গীকার জোনায়েদ সাকির

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খাল দুটি ভরাট হয়ে পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছিল। পুনঃখনন কাজ সম্পন্ন হলে পানি নিষ্কাশন ব্যবস্থা সহজ হবে এবং কৃষি ও মৎস্য উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ২টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাইনি: সংসদে এমপি কামালের অভিযোগ

ফরিদপুর মডেল দেখে বরিশালে বর্জ্য থেকে জ্বালানি প্লান্টের পরিকল্পনা

আল-আজহারের নামে প্রতারণা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন

বরিশালে গ্যাস সিলিন্ডার লিকেজে ভয়াবহ বিস্ফোরণ: বাবা-ছেলে দগ্ধ, ভবন তছনছ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইলিশ সংরক্ষণে সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু, উপকূলে কড়া নজরদারি

ভান্ডারিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

নিখোঁজের ৫ দিন পর চৌমুহনীতে মিলল মাদ্রাসা ছাত্র মেহেরাব

হিলিতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণে উৎসবমুখর আয়োজন

১০

নিত্যসংগ্রামে সাধারণ মানুষ, জীবিকার লড়াইয়ে প্রতিদিনের যুদ্ধ

১১

রডের বদলে বাঁশে ব্রিজ, সরকারি প্রকল্পে লুটপাটের অভিযোগ

১২

কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন, জাতীয়করণের দ্রুত বাস্তবায়নের দাবি

১৩

শীলখালী চেকপোস্টে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

১৪

ভেড়ামারায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

১৫

সোনামসজিদ সীমান্তে মাদকসহ আটক ১

১৬

শাহজালাল বিমানবন্দরে স্বপন আটক

১৭

যুগপূর্তিতে নতুন দিগন্তে ‘দৈনিক চাঁপাই দর্পণ’, উদ্বোধন ই-পেপার

১৮

নলডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৯

মোরেলগঞ্জে উৎসবের আমেজে বর্ষবরণ, অংশ নিলেন সব শ্রেণি-পেশার মানুষ

২০