মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
৩ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরা-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল মতিনের ব্যাপক গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল মতিন ব্যাপক নির্বাচনী তৎপরতায় ব্যস্ত সময় পার করছেন। রবি ও সোমবার (১ ও ২ ফেব্রুয়ারি) সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগ, নির্বাচনী মিছিল এবং পথসভা পরিচালনা করেন।

দুই দিনব্যাপী ধারাবাহিক নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে আব্দুল মতিন মাগুরা শহরের বিভিন্ন ওয়ার্ড, মাগুরা সদর উপজেলার কুচুন্দী ইউনিয়ন, শ্রীপুর উপজেলার সব্দালপুর, কাদিরপাড়া, নাকোল, গয়েশপুর ও আমলসার ইউনিয়নসহ বিস্তৃত এলাকায় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি তুলে ধরেন।

পথসভাগুলোতে আব্দুল মতিন বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করাই ১১ দলীয় জোটের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, “জনগণের সমর্থন পেলে সংসদে গিয়ে মাগুরা-১ আসনের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।”

নির্বাচনী কর্মসূচিতে ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রার্থীকে সমর্থন জানান এবং ভোটারদের কাছে জোটের বার্তা পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু, জেলা যুব ও ক্রীড়া সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি মোঃ খায়রুল ইসলাম, শ্রীপুর উপজেলা আমীর মাওলানা ফখরুদ্দিন মিজান, নায়েবে আমীর কাজী আব্দুল আউয়াল সবুর, পৌর আমীর সহকারী অধ্যাপক মোঃ আশরাফুল আলমসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আরো পড়ুন...  পোস্টার ছেঁড়া মানে বীরত্ব নয়, হীনম্মন্যতার প্রকাশ

গণসংযোগ ও পথসভাগুলোতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। অনেক জায়গায় সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশ নেন এবং প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা প্রার্থীর সরাসরি উপস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন। একজন ভোটার বলেন, “প্রার্থী নিজে এসে আমাদের কথা শুনছেন—এটাই আমাদের জন্য বড় বিষয়। আমরা এমন প্রতিনিধিই চাই, যিনি আমাদের পাশে থাকবেন।”

নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই মাগুরা-১ আসনে প্রচারণার গতি বাড়ছে। এরই মধ্যে আব্দুল মতিনের টানা গণসংযোগ ও মাঠপর্যায়ের সক্রিয়তা নির্বাচনী মাঠে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০