মাগুরা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় শিল্প প্রতিষ্ঠান ঘিরে অপপ্রচার—মালিক পক্ষ ও এলাকাবাসীর প্রতিবাদ

মাগুরার শ্রীপুর উপজেলার একমাত্র শিল্প প্রতিষ্ঠান ‘স্টাইলস্মিথ সান অ্যাপারেলস লিমিটেড’-এর মালিক পক্ষকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক পক্ষ এবং স্থানীয় এলাকাবাসী।

জানা যায়, উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামে এক গৃহবধূকে গভীর রাতে নিজ বাড়ি থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার পর একটি মহল ওই শিল্প প্রতিষ্ঠানের মালিক পক্ষকে দায়ী করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচার চালায়।

এ বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে হাসানুজ্জামান ও ইদ্রীস আলী গণমাধ্যমকে জানান, ঘটনাটি পারিবারিক কলহের ফল। অভিযোগ অনুযায়ী, গৃহবধূর স্বামী হুমায়ুন মোল্লা পারিবারিক বিরোধের জেরে তাকে মারধর করে গুরুতর আহত করেন। কিন্তু একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করে শিল্প প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে।

তারা আরও অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষকে হেয়প্রতিপন্ন করতে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ ঘটনায় স্থানীয় কিছু ব্যক্তিকে জড়িয়েও অভিযোগ তোলা হয়।

আরো পড়ুন...  মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এদিকে, আমতৈল গ্রামের সমাজসেবক ও ব্যবসায়ী ফারুক আহমেদ বলেন, দীর্ঘদিন ধরেই একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে শ্রীপুরের এই শিল্প প্রতিষ্ঠানটি বন্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক ঘটনাটিকেও তারা নিজেদের স্বার্থে ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এ ঘটনায় স্থানীয়রা দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ: স্বাস্থ্যমন্ত্রীর পরদিনই বিভাগীয় পরিচালকের পরিদর্শন

কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াতের গুরুত্ব

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তনের অভিযোগ, লোহাগড়ায় জমি নিয়ে উত্তেজনা

বীরগঞ্জের ভোগনগর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা

চার বিয়ে সুন্নত? নাকি সমাজের সবচেয়ে বড় ধর্মীয় বিভ্রান্তি

আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে কেয়ার বাংলাদেশ, রিলিফ প্যাক বিতরণ

রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

শ্রীমঙ্গলে এক বছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জামায়াতের রুকনদের আরও বেশি জান ও মালের কোরবানি দিতে হবে—মাগুরায় আব্দুল হালিম

মাগুরার মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক, চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ

১০

চন্দনাইশের ধোপাছড়ির ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল চিত্র

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে — মাগুরায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

১৩

পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৪

ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা মামলার দ্বিতীয় আসামি গ্রেপ্তার

১৫

কুলিয়ারচরে বিএনপি নেতা জিল্লুর রহমান মাস্টারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১৭

অবিশ্বাস্য হলেও সত্য: মৌলভীবাজারে একই মসজিদে একদিনে দুইবার জুমার নামাজ

১৮

কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

১৯

রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ সরকারি হাসপাতালের চিকিৎসক গ্রেপ্তার

২০