মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
২৩ জুলাই ২০২৬, ৮:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে মাগুরা জেলার ১০ জন শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে মাগুরা শহরের দরিমাগুরাস্থ আল-আমিন কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য এবং যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন।

এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক মাওলানা মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য আব্দুল গাফফার, শুরা সদস্য ও আগামী মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা বি. এম. এরশাদুল্লাহ অহিদ, মাগুরা পৌর আমির অধ্যাপক আশরাফুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মো. ইব্রাহিম বিশ্বাস, শ্রীপুর উপজেলা আমির অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শহীদ ফরহাদের পিতা গোলাম মোস্তফা, শহীদ আসিফ ইকবালের ভাই মো. হামীম আহমেদ, শহীদ মারুফের মাতা মালা বেগম এবং শহীদ আব্দুল আহাদের পিতা মো. ইউনুস আলীসহ অন্যান্যরা।

আরো পড়ুন...  তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, ১০ দিনব্যাপী পানি-ছাতা-হাতপাখা বিতরণ শুরু

সভায় বক্তারা বলেন, “আমরা যে কোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে শহীদদের কাঙ্ক্ষিত স্বপ্ন ও প্রত্যাশা পূরণে কাজ করে যাব। ইনশাআল্লাহ।”

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং তাদের পরিবারের সদস্যদের কল্যাণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ

নলডাঙ্গায় নবাগত এসিল্যান্ডের সঙ্গে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা

শ্যামনগরে মাদার নদীর ওপর বাঁশের সাঁকোর স্থানে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

গণভোটের রায় ও জুলাই আন্দোলন নিয়ে গড়িমসি করলে সরকারকে জনগণের জবাব দিতে হবে: এটিএম আজহার ইসলাম

সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে বিশ্বনাথে জামায়াতের লিফলেট বিতরণ

৩ টাকার টিকিটে ৫ টাকা আদায়ের অভিযোগ, পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে ক্ষোভ

খাল খনন প্রকল্পের অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দিল মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন

মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব সম্পর্কে জানুন

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবসে পটিয়ায় বৃক্ষরোপণ ও এতিম শিশুদের খাবার বিতরণ

১০

চন্দনাইশে পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার

১১

তিন কেজি গাঁজাসহ ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

১২

ঝালকাঠিতে যৌথ অভিযানে ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ, আগুনে ধ্বংস

১৩

আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার, ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কমলগঞ্জের চাষিরা

১৪

ঘুষ দাবি ও মিথ্যা মামলার অভিযোগে বিরামপুরে ক্ষোভ, বৃক্ষপ্রেমী লুৎফরের বিচার চায় এলাকাবাসী

১৫

মাগুরার সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে আইবিডব্লিউএফ প্রতিনিধি দল

১৬

একই পরিবারের জন্মান্ধ ১১ জনের মধ্যে ৩ জনের চোখে ফিরেছে আলো, বাকিদের অস্ত্রোপচারের প্রস্তুতি

১৭

কেলিশহর ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় ইয়াসমিন আক্তার

১৮

বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, ঐক্যের দৃষ্টান্ত স্থাপন

১৯

দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুস সাত্তার রনির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

২০