ইতিহাস ডেস্ক
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৭:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদরাসা ছাত্রকে যৌন নিপিড়ন ও পিটিয়ে রক্তাক্ত করে পলাতক শিক্ষক

আহত মাদরাসা ছাত্র জিহাদ শেখ (১৪) | ছবি : দৈনিক ইতিহাস
আহত মাদরাসা ছাত্র জিহাদ শেখ (১৪) | ছবি : দৈনিক ইতিহাস

বাগেরহাটের মোরেলগঞ্জে জিহাদ শেখ (১৪) নামে এক হেফজখানা ছাত্রকে যৌন নিপিড়ন ও মারপিট করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ভিকটিম ছাত্র বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

ভুক্তভোগী জিহাদ শেখ মোংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের দিনমজুর জাফর শেখের ছেলে। সে মোরেলগঞ্জের জিলবুনিয়া কামিল মাদরাসার হেফজ বিভাগের আবাসিক ছাত্র। অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মাদরাসার আবাসিক কক্ষের দরজা বন্ধ করে শিক্ষক মো. আব্দুল্লাহ তালুকদার তাকে নির্মমভাবে মারপিট ও যৌন নিপিড়ন করেন।

ছেলের ওপর এমন অমানবিক নির্যাতনের বিচার চেয়ে রোববার দিবাগত রাতে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন জিহাদের পিতা জাফর শেখ। মামলার প্রেক্ষিতে পুলিশ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জিহাদের জবানবন্দি রেকর্ডের জন্য তাকে বাগেরহাট আদালতে পাঠিয়েছে।

মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. রাজীব আল রশিদ জানান, জিলবুনিয়া কামিল মাদরাসার আবাসিক শিক্ষক মো. আব্দুল্লাহ তালুকদারের বিরুদ্ধে শিশু নির্যাতন ও যৌন নিপিড়নের সুনির্দিষ্ট অভিযোগে মামলা করা হয়েছে। অভিযুক্ত আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন...  সাংবাদিকের পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০