শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
৫ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাসুমের মৃত্যুর ঘটনায় জামায়াতের সম্পৃক্ততা নেই: এমপি আলীম

শরণখোলায় ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মাসুমের মৃত্যু নিয়ে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। তিনি দাবি করেছেন, এ ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।

বুধবার রাত ১০টায় মোরেলগঞ্জে নিজ কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য বলেন, গত ১ মার্চ শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রবাসীর ছেলে আরিফুল ইসলাম মাসুমের মৃত্যু হয়। তার দাবি, পারিবারিক বিরোধ বা ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে আফজাল নামের এক ব্যক্তির সঙ্গে মাসুমের কথাকাটাকাটি হয়। এ নিয়ে ইউনিয়ন পর্যায়ে একটি সালিস বৈঠক বসে। বৈঠক চলাকালে মাসুম অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি বলেন, “মাসুমের মৃত্যুর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কোনো সম্পৃক্ততা নেই। আফজাল নামের ওই ব্যক্তি জামায়াতের কেউ নন এবং তার সঙ্গে দলের সাংগঠনিক কোনো সম্পর্ক নেই। অথচ ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।”

আরো পড়ুন...  কম্বল দেওয়ার প্রলোভনে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ, অতঃপর...

এমপি আলীম আরও অভিযোগ করেন, নির্বাচন পূর্ব ও পরবর্তী সময়ে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর থেকে বের হতে বাধা দেওয়া এবং বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের মতো ঘটনার দায়ও দলটির ওপর চাপানো হচ্ছে। এসব ঘটনার মাধ্যমে রাজনৈতিকভাবে দলটিকে কোণঠাসা করার অপচেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।

তিনি দুঃখজনক এ ঘটনার নিন্দা জানিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০