শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১২ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডি’র উদ্যোগে সিসিআরসি’র ব্যবস্থাপনায় উপজেলার ১৬ নং খাউলিয়া ইউনিয়নে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১২মে মঙ্গলবার বিকেল চার টায় খাউলিয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামে জলবায়ু সহনশীল কেন্দ্র মাঠে “জলবায়ু সহনশীল কমিউনিটি তৈরী” জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে ‘দিন বদলের পালা’ শীর্ষক একটি সচেতনতামূলক নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে নাটক,গান ও নৃত্যের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি এবং তা থেকে বাঁচার উপায়গুলো তুলে ধরা হয়। নাটকে অত্যন্ত সহজ ও সাবলীলভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে, কীভাবে জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা,খরা, লবণাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগের হার বাড়ছে। একই সাথে, এই ঝুঁকি থেকে সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক ও উপকূলীয় অঞ্চলের মানুষ কীভাবে নিজেদের জানমাল রক্ষা করতে পারে এবং খাপ খাইয়ে নিতে পারে, তা নাটকের মাধ্যমে প্রদর্শন করা হয়। নাটকের চরিত্রগুলোর অভিনয়ের মাধ্যমে সচেতনতামূলক বার্তাগুলো দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হয়।
আয়োজকরা জানান, শুধু আলোচনার চেয়ে নাটকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বার্তাগুলো বেশি কার্যকরভাবে পৌঁছানো যায়,যা তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে।
অনুষ্ঠানে পশরবুনিয়া গ্রামসহ বিভিন্ন গ্রামের শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  জগন্নাথপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০