মোহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর ( কিশোরগঞ্জ)
২২ জানুয়ারী ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ৩৪তম তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে তিন দিনব্যাপী ৩৪তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ১৯, ২০ ও ২১ জানুয়ারি (সোমবার, মঙ্গলবার ও বুধবার) স্থানীয় লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই মাহফিলে প্রতিদিন বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত কোরআনের তাফসীর পেশ করেন দেশবরেণ্য ওলামায়ে কেরাম।

মাহফিলের প্রথম দিন সোমবার কোরআন থেকে তাফসীর পেশ করেন বাংলাদেশ হেফাজতে ইসলামের মহাসচিব হযরত মাওলানা শায়েখ মাজেদুর রহমান (দা.বা.), হযরত মাওলানা সিবগাহতুল্লাহ নূর (ব্রাহ্মণবাড়িয়া), হযরত মাওলানা ইউসুফ বিন ইকবাল (দা.বা., ব্রাহ্মণবাড়িয়া) এবং কুলিয়ারচর উপজেলা ইমাম-উলামা পরিষদের সাধারণ সম্পাদক হযরত মাওলানা আস-আদুল্লাহসহ আমন্ত্রিত অন্যান্য উলামায়ে কেরাম। এদিন লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আবদুল আওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামের কৃতি সন্তান ও সিআইপি মো. মজিবুর রহমান (আতিক)।

দ্বিতীয় দিন মঙ্গলবার (বাদ মাগরিব) তাফসীর পেশ করেন মাদ্রাসা-ই ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর, কুমিল্লার মুহতামিম হাকিমুন নফস হযরত মাওলানা আল্লামা মুফতি মুশতাকুন্নবী কাসেমী (দা.বা.), মাদ্রাসায়ে আশরাফুল উলুম ময়নামতি কুমিল্লার মুহতামিম হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফী (দা.বা.), বাংলাদেশ হেফাজতে ইসলামের কুলিয়ারচর উপজেলা শাখার আমির হযরত মাওলানা বাহাউদ্দীন (দা.বা.) এবং কুলিয়ারচর উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ আনোয়ার (দা.বা.)। এদিন গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মো. মহসিন রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের প্রতিনিধি পৌর বিএনপির ১ নম্বর সদস্য মোহাম্মদ সাইয়ুম সিদ্দিকী।

আরো পড়ুন...  কুলিয়ারচরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

তৃতীয় ও শেষ দিন বুধবার তাফসীর পেশ করেন হযরত মাওলানা আব্দুল মান্নান উসমানী (দা.বা., খুলনা), জামিয়া কাসেমিয়া আল-ইসলামীয়া নারায়ণগঞ্জের মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি মুজিবুল হক ফরায়েজী (দা.বা.) এবং (বাদ এশা) নরসিংদীর হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ (দা.বা.)। এদিন লক্ষ্মীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ডা. মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মশিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন রানা, সাধারণ সম্পাদক হাফেজ মো. মাসুদ আহমেদ, লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. খালেকুজ্জামানসহ স্থানীয় জনপ্রতিনিধি, বাজার ব্যবসায়ী, উলামায়ে কেরাম ও দূরদূরান্ত থেকে আগত বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও মহিলা মুসল্লিগণ।

মধ্যরাত পর্যন্ত তাফসীর শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। পুরো মাহফিল পরিচালনা করেন লক্ষ্মীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি ইমরান হুসাইন। সার্বিক সহযোগিতায় ছিলেন মাওলানা মোশাররফ হোসেন, হাজী মো. সাদেকুর রহমান ও মো. হুমায়ুন কবির। প্রচারণা, মাইক ও আলোকসজ্জাসহ অন্যান্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০