শরণখোলা প্রতিনিধি
২ মার্চ ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শরণখোলায় মাসুমের মৃত্যু নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, সংবাদ সম্মেলনে জামায়াত

বাগেরহাটের শরণখোলা উপজেলার ৪নং সাউথখালী ইউনিয়নের খুলিয়াখালী পিলের রাস্তা সংলগ্ন এলাকায় গত রোববার দিবাগত রাত ১১টার দিকে আরিফুল ইসলাম মাসুম নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন বিবৃতিতে ঘটনার দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-র ওপর চাপান।

এর প্রতিবাদে সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শরণখোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উপজেলা জামায়াত। সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম কবির দাবি করেন, উল্লিখিত ঘটনার সঙ্গে জামায়াতের কোনো নেতাকর্মী জড়িত নন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের দলকে জড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “ঘটনার সঙ্গে যার সম্পৃক্ততার কথা শোনা যাচ্ছে, তিনি জামায়াতে ইসলামীর কেউ নন। আমরা খোঁজ নিয়ে জেনেছি, পারিবারিক সমস্যার জের ধরেই এ অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ঘটেছে। পরবর্তীতে এটিকে রাজনৈতিকভাবে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।”

তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে নিরপরাধ ব্যক্তিদের যেন হয়রানি না করা হয়, সে বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন।

আরো পড়ুন...  কৈখালী ও শৈলখালীতে জামায়াতে ইসলামীর পথসভা

স্থানীয় বাসিন্দা শাহরিয়ার রুবেল দাবি করেন, ঘটনার আগের সন্ধ্যায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়। পরে মাসুম অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে কার্ডিয়াক অ্যারেস্টের লক্ষণ শনাক্ত করেন বলে জানান তিনি। অক্সিজেন ও সিপিআর দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে আরও দাবি করা হয়, নির্বাচনকালীন সহিংসতায় তাদের ১০-১৫ জন কর্মী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। উল্টো তাদের বিরুদ্ধেই মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়।

এ ঘটনায় শরণখোলা থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় খলিল বয়াতি, তানজের হাওলাদার ও শাহজালাল বয়াতি নামে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০