মো: সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা

মাগুরার শ্রীপুর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সামাজিক অবক্ষয় রোধে করণীয় নির্ধারণে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সালেক মুহিদ।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন সামাজিক অপরাধ ও অনিয়ম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে গ্রামাঞ্চলে সংঘটিত কাইজা, ঘরবাড়ি ভাঙচুর, মারামারি, বাল্যবিবাহ, মাদক বিস্তার এবং মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা বৃদ্ধির প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এসব অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মামুন খান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, উপজেলা শিক্ষা অফিসার আবদুর রশিদ, মৎস্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল গণি, আনসার ও ভিডিপি কমান্ডার নারগিস আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আরো পড়ুন...  মাগুরায় ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

এছাড়া ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক, শ্রীকোল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কুলসুম খাতুন, গয়েশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসিনা খাতুন, আমলসার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জয়নুল আবেদীন এবং নাকোল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম ফারুক খান বাবুসহ অন্যান্যরা।

সভায় বক্তারা বলেন, গ্রাম পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত মীমাংসা না হলে তা বড় ধরনের সংঘাতে রূপ নেয়। তাই স্থানীয়ভাবে সালিশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্ব দিতে হবে। বাল্যবিবাহ রোধে বিদ্যালয়, অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান জোরদার এবং মোবাইল ব্যাংকিং ও অনলাইন প্রতারণা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মুহিদ বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের দায়িত্ব নয়; এটি সকলের সম্মিলিত দায়িত্ব। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তর ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।

সভা শেষে উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সামাজিক অপরাধ দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০