এইচ এম নাসির উদ্দীন , ঝালকাঠি প্রতিনিধি
৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাবেক ওসি আশ্রাফ আলীর ইন্তেকাল

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ আনইলবুনিয়া গ্রামের কৃতি সন্তান ও বরগুনা জেলার আমতলী উপজেলার অবসরপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশ্রাফ আলী আর নেই। বার্ধক্যজনিত কারণে তিনি গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৩০ মিনিটে কাঁঠালিয়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম মোঃ আশ্রাফ আলীর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। জীবনের শেষ সময়টুকু তিনি নিজ গ্রামের বাড়িতেই পরিবারের সদস্যদের সঙ্গে কাটান। তাঁর ইন্তেকালের খবরে কাঁঠালিয়া, আমতলীসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্র জানায়, তিনি ছিলেন একজন সৎ, দায়িত্বশীল ও মানবিক পুলিশ কর্মকর্তা। চাকরিজীবনে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় কাঁঠালিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাকে তার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরো পড়ুন...  কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ২০২৬ সালের বাৎসরিক ক্যালেন্ডার বিতরণ

জানাজা নামাজে অংশগ্রহণকারীরা মরহুমের কর্মজীবন ও মানবিক গুণাবলির কথা স্মরণ করে বলেন, তিনি একজন আদর্শ পুলিশ কর্মকর্তা ছিলেন। দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সমাজের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে সমাজ একজন অভিজ্ঞ ও সম্মানিত ব্যক্তিকে হারাল।

এদিকে মরহুমের ইন্তেকালে কাঁঠালিয়া প্রেসক্লাব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। প্রেসক্লাবের নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় তাঁরা বলেন, সাবেক ওসি মোঃ আশ্রাফ আলীর মৃত্যু কাঁঠালিয়া এলাকার জন্য অপূরণীয় ক্ষতি।

স্থানীয় সামাজিক সংগঠন ও বিভিন্ন মহল থেকেও মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। সবাই মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত এবং পরিবার-পরিজনের জন্য ধৈর্য কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০