মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
৯ জানুয়ারী ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২টি বিদেশি অস্ত্র ও ৯ রাউন্ড গুলি উদ্ধার

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২টি বিদেশি অস্ত্র ও ৯ রাউন্ড গুলি উদ্ধার | ছবি: দৈনিক ইতিহাস
সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২টি বিদেশি অস্ত্র ও ৯ রাউন্ড গুলি উদ্ধার | ছবি: দৈনিক ইতিহাস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে দেশের আইনশৃঙ্খলা অস্থিতিশীল করার সম্ভাবনা মোকাবিলায় সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) নিজ দায়িত্বপূর্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২টি মালিকবিহীন বিদেশি ওয়ান শুটার গান এবং ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

বিজিবি সূত্র জানায়, মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় বিজিবি মহাপরিচালক সীমান্তে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালান বন্ধে জোর নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা অনুযায়ী মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) বিগত দুই মাস ধরে দায়িত্বপূর্ন ৭৫ কিলোমিটার সীমান্ত এলাকা কঠোর নজরদারি ও টহল এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে।

উক্ত অভিযান গতকাল ৮ জানুয়ারি রাত আনুমানিক ৯:৪০ মিনিটে আজমতপুর বিওপির একটি চৌকষ টহল দলের দ্বারা সীমান্ত পিলার ১৮২/৩-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত আমবাগানে পরিচালিত হয়। এই অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টি নিশ্চিত করে বলেন, “গত ৬ মাসে আমাদের ব্যাটালিয়ন ৬টি বিদেশি পিস্তল/ওয়ান শুটার গান, ১২ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে। সীমান্তবর্তী দায়িত্বপূর্ন এলাকায় গত ৩ বছরে ৩৩টি বিদেশি পিস্তল, ৩৯৮ রাউন্ড গুলি, ৪১টি ম্যাগাজিন ও ১৫ জন আসামি আটক করা হয়েছে।”

আরো পড়ুন...  সোনামসজিদ সীমান্তে বিজিবির বড় অভিযান, ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার মাদক সিরাপ জব্দ

তিনি আরও বলেন, “সীমান্তে সব ধরনের চোরাকারবারীরা যতই নতুন পদ্ধতি অবলম্বন করুক না কেন, আমাদের সব ধরনের অস্ত্র, গোলাবারুদ ও মাদক চোরাচালান প্রতিরোধে প্রচেষ্টা অব্যাহত থাকবে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আমরা চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখব।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০