শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি-
১৩ জানুয়ারী ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হার্ভেস্টার অংশীদারিত্বে প্রতারণার অভিযোগ, ইউএনও’র দ্বারস্থ ভুক্তভোগী

হার্ভেস্টার অংশীদারিত্বে প্রতারণার অভিযোগ, ইউএনও’র দ্বারস্থ ভুক্তভোগী | ছবি: দৈনিক ইতিহাস
হার্ভেস্টার অংশীদারিত্বে প্রতারণার অভিযোগ, ইউএনও’র দ্বারস্থ ভুক্তভোগী | ছবি: দৈনিক ইতিহাস

টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটার হার্ভেস্টার মেশিনের অংশীদারিত্ব নিয়ে প্রতারণা ও পাওনা অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ মোসলেম উদ্দিন (৫২) নামে এক ভুক্তভোগী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর বিষয়টি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কালিহাতী উপজেলার পান্দিনা নয়াপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মোসলেম উদ্দিন প্রায় পাঁচ বছর আগে একই উপজেলার দড়ি খসিলা গ্রামের মোঃ শাহজাহান আলীর সঙ্গে সমান অংশীদারিত্বে একটি ধান কাটার হার্ভেস্টার মেশিন ক্রয় করেন। পারস্পরিক সমঝোতা অনুযায়ী মেশিনটি শাহজাহান আলীর তত্ত্বাবধানে পরিচালিত হতো এবং মেশিন থেকে প্রাপ্ত আয়-ব্যয় উভয়ে সমানভাবে ভাগ করে নিতেন।

তবে অভিযোগকারী মোসলেম উদ্দিন জানান, গত দুই বছর ধরে অভিযুক্ত শাহজাহান আলী কোনো ধরনের হিসাব না দিয়ে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তিনি মেশিনটির যৌথ মালিকানা অস্বীকার করে জানান, হার্ভেস্টার মেশিনের সব কাগজপত্র এককভাবে নিজের নামে করে নিয়েছেন। এতে তিনি নিজেকে প্রতারিত ও ক্ষতিগ্রস্ত মনে করেন।

পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে একটি শালিসি বৈঠকের আয়োজন করা হয়। উক্ত শালিসে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, সাবেক চেয়ারম্যান, সহদেবপুর ইউনিয়ন পরিষদ। শালিসি বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী এক সপ্তাহের মধ্যে মোসলেম উদ্দিনের নাম হার্ভেস্টার মেশিনের মালিকানা কাগজে অন্তর্ভুক্ত করা এবং বিগত দুই বছরের লভ্যাংশ বাবদ ১২ লাখ টাকা পরিশোধের মৌখিক অঙ্গীকার করেন অভিযুক্ত শাহজাহান আলী। একই সঙ্গে তিনি মেশিনটির দখল অভিযোগকারীর কাছে বুঝিয়ে দেন।

আরো পড়ুন...  ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার প্রতিবাদে খুলনায় ছাত্র-জনতার বিক্ষোভ

কিন্তু অভিযোগ অনুযায়ী, নির্ধারিত সময় পার হলেও শাহজাহান আলী কোনো অর্থ পরিশোধ করেননি কিংবা মালিকানা সংক্রান্ত কোনো দলিল সম্পাদন করেননি। বরং নানা টালবাহানার মাধ্যমে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন মোসলেম উদ্দিন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ২টার দিকে স্থানীয় কয়েকজন মাতব্বরকে সঙ্গে নিয়ে অভিযুক্তের বাড়িতে গিয়ে পাওনা অর্থ ও কাগজপত্রের বিষয়ে কথা বলতে গেলে শাহজাহান আলী সব অভিযোগ অস্বীকার করেন। এ সময় তিনি অভিযোগকারীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেন।

স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত ভুক্তভোগী মোঃ মোসলেম উদ্দিন উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি প্রশাসনের কাছে ন্যায়বিচার ও প্রতারণার ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০